1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি
শিরোনাম :

সদরপুরে নদী থেকে বালু উত্তোলনে ড্রেজার মালিকদের বিরুদ্ধে মামলা

  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২২৫ Time View

সদরপুরে নদী থেকে বালু উত্তোলনে
ড্রেজার মালিকদের বিরুদ্ধে মামলা

সদরপুর প্রতিনিধি:

সদরপুরের পদ্মা আড়িয়াল খাঁ নদী ও সরকারি খাল থেকে অবৈধভাবে বালুমাটি উত্তোলন করার দায়ে পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্থানীয় প্রশাসন। ১০আগষ্ট, রোববার রাতে সদরপুর থানায় তাদের বিরুদ্ধে আকোটেরচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিত্য গোপাল চক্রবর্তী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আসামী হিসেবে রয়েছে, সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের কাজল বেপারী(৫০), গণেশ (৪৮), আরিফ ফকির (৩৮), হুমাই ফকির (৫২), কামরুল ইসলাম (৫৪)। এরা সবাই একই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। মামলার এজাহার সুত্রে দেখা যায়, সদরপুর উপজেলার ৩৪ নং আকোটেরচর মৌজাধীন ওসমান কাজীর ডাঙ্গী এলাকায় দীর্ঘদিন যাবৎ খাল ও ফসলি জমি হতে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা বালু ও মাটি উত্তোলন করে যাচ্ছেন আসামীরা।
মামলার বাদীর অভিযোগ, এলাকাটি পদ্মার তীরবর্তী ও ভাঙন প্রবণ হওয়ায় বালু ও মাটি উত্তোলনের ফলে নদী ভাঙন বৃদ্ধিরসহ এলাকার ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। বিষয়টি তার দৃষ্টিগোচর হলে তার অফিসের অফিস সহায়ক মোঃ জাহাঙ্গীর মিয়াকে সঙ্গে নিয়ে একাধিকবার সরেজমিনে গিয়ে বর্ণিত অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীগণকে বালু ও মাটি উত্তোলন করতে মৌখিকভাবে একাধিকবার নিষেধ করেন। আসামীরা তাদের কথায় কর্ণপাত না করে বালু ও মাটি উত্তোলনের কার্যক্রম অব্যাহত রাখার কারনে ১০ই আগষ্ট দুপুর তিন’টার দিকে সদরপুর থানায় এজাহার দায়ের করে নিত্য গোপাল চক্রবর্তী।
উল্লেখ্য, বালু ও মাটি উত্তোলনের ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বর্ণিত তারা আইন বর্হিভূতভাবে বালু ও মাটি উত্তোলন করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মামলা রুজু হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati