1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে বিআরটিএর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার ফরিদপুরে কলেজ ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদন্ড চরভদ্রাসনে ২৫০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, ২০ জনকে কারাদণ্ড ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শিরোনাম :
ফরিদপুরে বিআরটিএর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার ফরিদপুরে কলেজ ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদন্ড চরভদ্রাসনে ২৫০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, ২০ জনকে কারাদণ্ড ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সদরপুরে আড়িয়াল খাঁ নদের পানি বৃদ্ধিতে তলিয়ে যাচ্ছে গ্রাম, দুর্ভোগে পড়েছে চরবাসী

  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩২২ Time View

সদরপুরে আড়িয়াল খাঁ নদের পানি বৃদ্ধিতে
তলিয়ে যাচ্ছে গ্রাম, দুর্ভোগে পড়েছে চরবাসী
(দেখা দিয়েছে-
বিষধর সাপের কামড়,
শিশুর প্রাণহানি,
নৌযান সংকট,গো-খাদ্য সংকট)

সদরপুর প্রতিনিধি:

হঠাৎ করে আড়িয়াল খাঁ নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে তিনটি ইউনিয়নের প্রায় ১হাজার পরিবার। নদের পানি বৃদ্ধির সাথে তীব্র আকারে দেখা দিয়েছে ভাঙন। ভাঙন আতঙ্কেও এখন ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে চরাঞ্চলের বাসিন্দা। সপ্তাহজুড়ে আড়িয়াল খাঁ নদ ও পদ্মা নদীর ভাঙনে ঢেউখালী ও আকোটেরচর ইউনিয়নের কয়েকটি গ্রামের শতাধিক বিঘা পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। চরমভারে হুমকিতে রয়েছে নদীর পাশে থাকা ফকির ইটভাটা।

এ সপ্তাহের শুরুতে হঠাৎ করে আড়িয়াল খাঁ নদে অস্বাভাবিক হারে পানি বেড়ে বাড়িতে প্রবেশ করায় আতঙ্কিত হয়ে পড়েছে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদপাড়ের বাসিন্দারা। পানি বৃদ্ধির পাশাপাশি বেড়েছে বিষধর সাপের উৎপাত। ফসলীজমি ও নিম্মাঞ্চলে থাকা গ্রামগুলো পানিতে ডুবে যাওয়ায় এখন আশ্রয় নিতে বসতি ঘরে উঠছে বিষধর সাপ। বাড়ির উঠানে পানি আসায় শিশুদের পানিতে পড়া নিয়েও দুশ্চিতায় পরিবারের লোকজন।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, আড়িয়াল খাঁ নদের পানি বেড়ে বিপৎসীমার ১০৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সরজমিনে দেখা যায়, সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়ন পদ্মা ও আড়িয়াল খাঁ নদী বেষ্টিত। এর মধ্যে চরনাছিরপুর, দিয়ারা নারিকেল বাড়িয়া, চরমানাইর তিন ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামে পানি ঢুকে প্রায় ১হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে এখন চরবাসী। ব্যাপকহারে পানির নিচে রয়েছে আউশ ধান। পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা প্লাবিত হওয়ায় যোগাযোগে সমস্যা হচ্ছে। দেখা দিযেছে নৌযানের সংকট। বসবাসের ঘরবাড়ি এখনো প্লাবিত না হলেও বন্যার আশঙ্কায় দিনরাত নির্ঘুমে পার করছেন ইউনিয়নের বাসিন্দারা। অপরদিকে ঢেউখালী ও আকোটেরচর ইউনিয়নের নদীপাড়ের কয়েকটি গ্রাম বিলীন হয়ে গেছে।

স্থানীয় কৃষকদের ভাষ্যমতে, বন্যাকবলিত ইউনিয়নের চরাঞ্চলে কয়েক শতাধিক হেক্টর জমির মরিচ, সবজি, কলার বাগান, আউশ ধান ও বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ রয়েছে। বর্তমানে গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে।

 

এ ব্যাপারে দিয়ারা নারিকেল বাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির সরদার জানান, আমার ইউনিয়নে প্রায় ৩৮টি গ্রাম রয়েছে। নিম্মাঞ্চল গ্রাম এখন পানিতে প্লাবিত। দু’একদিনের মধ্যে সব প্লাবিত হবে। চরের বসতঘর গুলো উচু করার কারনে ঘরে পানি প্রবেশ করতে না পারলেও উঠানে পানি রয়েছে। মানুষের পাশাপাশি গবাদিপশু নিয়ে এখন চরম ভোগান্তির মুখে পড়েছে ইউনিয়নের বাসিন্দারা।

চরনাছিরপুর ইউয়িনের খলিফা কান্দি গ্রামের বাসিন্দা মোঃ চুন্নু মোল্যা বলেন, হঠাৎ করে পানি ঢুকে পড়েছে। গত ৫বছর পূর্বে এমন হয়েছিল। গ্রামের রাস্তাঘাট তলিয়ে গেছে। এখন নৌকা ছাড়া যোগাযোগ সম্ভব নয়। গবাদি পশু নিয়েও অনেক সমস্যার মধ্যে আছি। এভাবে পানি বৃদ্ধি থাকলে কয়েক দিনের মধ্যেই বন্যায় রুপ নিবে।

পানি বৃদ্ধি ও চরবাসী দুর্ভোগ প্রসঙ্গে সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বলেন, ক্ষতিগ্রস্থ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

চরনাছিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রোকন উদ্দীন মোল্যা বলেন, হঠাৎ নদীতে পানি বৃদ্ধি থাকায় ইউনিয়নের প্রায় ১০টি গ্রাম তলিয়ে গেছে । অনেক পরিবার পানিবন্দি রয়েছে। অধিকাংশ বসতবাড়িতে না পানি উঠলেও তলিয়ে মাঠের আবাদি ফসল। এছাড়াও যোগাযোগের জন্য নতুন মাটির রাস্তাঘাট নির্মান করা হয়েছে সে গুলোর ক্ষতির হওয়ার সম্ভাবনা রয়েছে।

সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মামুনুর রহমান বলেন, পদ্মা ও আড়িয়াল নদীর পানি বৃদ্ধির তথ্য এখনো পাইনি। প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি প্রবেশ করলে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা প্রসঙ্গে সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা জানান, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। নদীপাড়ের মানুষের জন্য নিরাপত্তার কথা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের জানানো হয়েছে। জরুরী পরিষেবা গ্রহন করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati