1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা
শিরোনাম :

চরভদ্রাসনে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ: শহিদুল ইসলাম বাবুলের নিঃশর্ত মুক্তির দাবি

  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৯৪ Time View

চরভদ্রাসনে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ:
শহিদুল ইসলাম বাবুলের নিঃশর্ত মুক্তির দাবি

চরভদ্রাসন  প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নিঃশর্ত মুক্তি ও ফ্যাসিবাদী সরকারের আমলে তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুরের চরভদ্রাসনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর বাজারের উন্মুক্ত ময়দানে সমাবেশে মিলিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্যা এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আ. কুদ্দুস বাদশা।
বক্তব্য দেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা মো. শাহজাহান শিকদার, মঞ্জুরুল হক মৃধা, মো. মোজাফ্ফর হোসেন জাফর, গোলাম মোস্তফা, শুভ সালাউদ্দিন মোল্যা, জানে আলম, আসাদুজ্জামান কাঞ্চন, কামরুল হাসান ফিরোজ, পিএম কারুল ইসলাম, মো. ফারুক হোসেন, মো. হাফিজুর রহমান ও আলামিন মোল্যা প্রমুখ।
বক্তারা বলেন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে হয়রানিমূলক মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
এর আগে গত ১৮ আগস্ট শহিদুল ইসলাম বাবুল পল্টন থানার সাজাপ্রাপ্ত একটি মামলায় আপিলের জন্য ঢাকার সিএমএম কোর্টে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati