স্বতন্ত্র এমপি প্রার্থী স্থপিত মুজাহিদ বেগের উদ্যোগ
ফরিদপুরের ভাঙ্গায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প
ভাংগা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বিদ্যালয় মাঠে একদিন ব্যাপী বিনামূল্যের চক্ষু ক্যাম্প সেবা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ২২আগষ্ট ভাংগা উপজেলার চুমুরদিয়া ও ঘারুয়া দু’টি ইউনিয়নের প্রায় পাঁচশতাধিক গরিব ও অসহায় চোখের ছানি পড়া রোগীদের বিনামূল্যে এ সেবা দেওয়া হয়। চক্ষু সেবা ক্যাম্পে নিয়োজিত ছিলেন দুইজন চক্ষু বিষেজ্ঞতা ডাক্তার।
জানা যায়, বেসরকারি চক্ষু সেবামূলক প্রতিষ্ঠান আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন ও বাংলাদেশ আই ট্রাষ্ট হসপিটালের উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়। চক্ষু ক্যাম্পের উদ্বোধণ করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন এর মহাসচিব স্থপতি মুজাহিদ বেগ। তিনি ত্রায়েদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী।
চক্ষু ক্যাম্প উদ্বোধন শেষে তিনি বলেন, আমি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সন্তান। আমার পরিবার সব সময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছে। আমার কার্যক্রম অর্থ অভাবে চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছি। এছাড়াও যুবকদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছি ভয়াবহ মাদকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। ত্রায়েদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, তৃনমৃল মানুষের ও প্রান্তিক পর্যায়ের উন্নয়ন করতে সরকার বিশদ ভূমিকা রাখেন। আমি নির্বাচিত হতে পারলে মানুষ ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো। এই কাজগুলো সবসময় চলতে থাকবে। এ পর্যন্ত আমি প্রায় ৩৬ হাজার গরিব অসহায় চক্ষু রোগিকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছি।
এটা একটা বিরল ইতিহাস। তিনি আরও বলেন,যেহেতু আমি নির্বাচন করব সেহেতু আমি সেবামুলক কাজের মাধ্যমে এগিয়ে যেতে চাই। আগামী ডিসেম্বরের মধ্যে ফরিদপুর-৪ দুই থেকে তিন হাজার গরিব ও অসহায় মানুষের ছানি অপারেশন করে দিতে পারি সেই ব্যবস্থা করব। তিনি আরও জানান দুই শতাধিক মাঠে ফুটবল খেলোয়াড়দের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ করেছি।
ছবি: হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যের চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুজাহিদ বেগ।
Leave a Reply