1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি
শিরোনাম :

ফরিদপুরে এক নাবালিকা শিশুকে ধর্ষণের ঘটনায় দুজনের যাবজ্জীবন ও একজনের দশ বছরের সশ্রম কারাদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৭ Time View

ফরিদপুরে এক নাবালিকা শিশুকে ধর্ষণের ঘটনায় দুজনের যাবজ্জীবন ও একজনের দশ বছরের সশ্রম কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরে ১৩ বছরের এক নাবালিকা শিশুকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছে আদালত। এই মামলার অপর এক শিশু আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
আদেশ অনুযায়ী ওই টাকা না দিতে পারলে তাদের আরও ছয় মাস জেলের রাখার নির্দেশ দেওয়া হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার যোগিবরাট গ্রামের আতিয়ার শেখের পুত্র মোঃ সজীব শেখ (২৬) ও একই গ্রামের ইসলাম মোল্লার পুত্র মোঃ সোহেল মোল্লা(২৫)। অপর ১০ বছরের সাজাপ্রাপ্ত শিশু আসামি হলেন, একই গ্রামের আবু বক্কার মোল্লার পুত্র মোহাম্মদ ইয়াসিন মোল্লা (২৪)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ৩০ জুলাই রাতে মেয়েটি মুখ পানি দিতে বাইরে টিউবয়েলে গেলে ওই তিন যুবক তাকে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর তাকে মুখ বেঁধে ফেলে রেখে চলে যায়। পরে শিশুটির মা মেয়েকে খুঁজতে গিয়ে বাড়ির পাশে এক আসামীর বাড়ির উঠানে শিশুটিকে দেখতে পাই। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করে। ‌

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ঘটনার পরের ৩ দিন পর ওই তিন আসামির বিরুদ্ধে মামলা করে।

এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। এ মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে ধর্ষকদের জন্য।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati