1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

ফরিদপুরে আরো তিন দিনের মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা

  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ Time View

ফরিদপুরে আরো তিন দিনের মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা

বিশেষ প্রতিনিধি :
ফরিদপুর- ৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে আন্দোলন কর্মসূচি পালনের বিষয়ে সাংবাদিক সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সিদ্দিক মিয়া।

বক্তব্যে তিনি বলেন, ইউনিয়ন দুটিকে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে। তিনি জানান, ইতিপূর্বে চার দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয় গত বৃহস্পতিবার পর্যন্ত।

এসময় তিনিই ঘোষণা করেন ১৪ সেপ্টেম্বর রোববার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন পদ্মাসেতু হয়ে ঢাকা -খুলনা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কের আটটি পয়েন্টে অবরোধ করে রাখা হবে। তবে রোগীবাহি এম্বুলেন্স, সংবাদ কর্মীদের গাড়ি, কাঁচামালসহ পচনশীল দ্রব্যের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে। মঙ্গলবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন, হামিরদী ইউনিয়ন ও ভাঙ্গা উপজেলা সর্বদলীয় ঐক্য পরিষদ”র ব্যানারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সী, ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির সরোয়ার হোসেন, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কোন ধরনের উশৃংখলতা নয় শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে চাই। তারা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত ভাঙ্গার মানুষ ঘরে ফিরে যাবে না। প্রয়োজনে ভাঙ্গা উপজেলা বাসি তাদের দাবি আদায়ের নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা করবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati