1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

সীমানা পুনর্বিন্যাস নিয়ে দ্বিতীয় দফায় পঞ্চম দিনের মতো ফরিদপুরে মহাসড়ক অবরোধ শুরু, চেয়ারম্যান আটক

  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৯ Time View

সীমানা পুনর্বিন্যাস নিয়ে দ্বিতীয় দফায় পঞ্চম দিনের মতো ফরিদপুরে মহাসড়ক অবরোধ শুরু, চেয়ারম্যান আটক

বিশেষ প্রতিনিধি :

নির্বাচন কমিশনের সম্প্রতি গেজেটে নির্বাচন কমিশনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে ফরিদপুরে দ্বিতীয় দফায় তিন দিনের কর্মসূচির শুরু হয়েছে আজ সকাল থেকে। পঞ্চম দিনের মতো ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়ন দুটি নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করায় মহাসড়ক ও রেলপথে গাছ কেটে ও ট্রায়ার জ্বালিয়ে অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী। এদিকে মহাসড়ক ও রেলপথ অবরোধ থাকায় যাত্রীসহ সাধারণের ভোগান্তি বাড়তে শুরু করেছে।

এদিকে আসন পুনর্বিন্যাস নিয়ে আন্দোলনের অন্যতম নেতা আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম.ম সিদ্দিক মিয়াকে আটক করা হয়েছে। গতরাতে নগরকান্দার চাঁদহাট এলাকার তার এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে বলে নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন পরিষদের সচিব যুগল কিশোর মল্লিক।

রবিবার সকাল থেকে দুটি ইউনিয়নের সীমানাবর্তী হামিরদী বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ড সহ কয়েকটি স্থানে মহাসড়কের রাস্তায় গাছ কেটে ও ট্রায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দেয়া হয়েছে। এতে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা দক্ষিণাঞ্চলের বন্ধ হয়ে গেছে। রাস্তা অবরোধ করার কারণে, দুটি মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ লাইনে যানবাহন আটকা পড়ে আছে। অ্যাম্বুলেন্স সহ জরুরী কাজে ব্যবহৃত গাড়িগুলো ছাড়া অন্য কোন কিছুই তারা যেতে দিচ্ছেন না ।

এ সময় অবরোধকারীরা জানান, গত ১১৮ বছর যাবত আমরা ভাঙ্গা উপজেলার সাথে সংযুক্ত রয়েছি। ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে আমরা ভাঙ্গা উপজেলা বাসী এক আত্মার বন্ধনে এক পরিবার। সম্প্রতি নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত আমরা মানি না। নির্বাচন কমিশনের এই ভুল সিদ্ধান্ত থেকে যতক্ষণ সরে না আসবে ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখা হবে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ জানান, দুটি মহাসড়কে রাস্তায় গাছ কেটে ও ট্রায়ার জ্বালিয়ে অবরোধ করে রেখেছে স্থানীয়রা। তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সম্পতি নির্বাচন কমিশনের সিদ্ধান্তে দুটি ইউনিয়ন ভাঙ্গা থেকে নগরকান্দায় যুক্ত হওয়ায় এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

উল্লেখ্য, এর আগে প্রথম দফায় গত শুক্রবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকার সাথে দক্ষিণবঙ্গের পুরোপুরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অবরোধকারীরা। এতে যাত্রীসহ সাধারণ মানুষের ভোগান্তি ব্যাপক হারে বেড়েছে। তারা অতি দ্রুত এর একটি সমাধান চান সরকারের কাছে। গতকাল বিকেলে ভাঙ্গার বারোটি ইউনিয়নের চেয়ারম্যানরা একত্রিত হয়ে এই তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati