1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা
শিরোনাম :

ফরিদপুরে গরীব-অসহায় মানুষ পেল ১০ টাকায় ইলিশ মাছ

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৩ Time View

ফরিদপুরে গরীব-অসহায় মানুষ পেল ১০ টাকায় ইলিশ মাছ

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুরে গরিব ও অসহায় মানুষ পেল ১০ টাকায় একটি করে ইলিশ মাছ। বিশেষ উদ্যোগে প্রায় ছয় শত মানুষের মাঝে মাত্র ১০ টাকা মূল্যে প্রতি পিস ইলিশ মাছ বিক্রয় করা হয়। বুধবার সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল হাইস্কুল মাঠে মুফতি রায়হান জামিলের পক্ষ থেকে এই ইলিশ মাছ বিক্রয় করা হয়।

এসময় ইলিশ মাছ নিতে সদরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে গরিব-অসহায় মানুষ স্কুল মাঠে উপস্থিত হন। পরে প্রায় ছয় শত মানুষের মাঝে এই ইলিশ মাছ পরিবার প্রতি একটি করে দশ টাকার মূল্য নিয়ে তাদের মধ্যে দেয়া হয়।

এদিকে দশ টাকা মূল্য ইলিশ মাছ পেয়ে গরিব-অসহায় মানুষের মাঝে হাসির ঝিলিক ফুটে ওঠে। তবে এ সময় ইলিশ মাছ নিতে হাজারো মানুষ স্কুল মাঠে জড়ো হয়। তবে সবাইকে ইলিশ মাছ দেয়া সম্ভব হয়নি এ সময়। ইলিশ মাছ নিয়ে হট্টগোল লেগে গেলে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এ বিষয়ে মুফতি রায়হান জামিল বলেন, এই মুহূর্তে দেশের সব চাইতে দামি মাছ ইলিশ মাছ। যে মাছটি কিনে খাওয়ার মতো সক্ষমতা অনেকের নেই। সেই চিন্তা থেকে আমি আমার এলাকার প্রায় ছয়শত অসহায় মানুষের মাঝে ১০ টাকা প্রতি পিস ইলিশ মাছ তাদের হাতে তুলে দেয়ার চেষ্টা করছি। বিষয়টি একটি মানবিক উদ্যোগ, এখানে অন্য কোন বিষয় নেই। ‌মূলত আমার গরিব ভাই-বোনদের মুখে হাসি ফোটানোর জন্য এই বিশেষ উদ্যোগটি নেয়া। আমি নিজে গিয়ে বরিশাল থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি বলেও জানান তিনি। তবে যারা পাননি তাদের জন্য পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati