1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

ফ্যাসিবাদ পালিয়ে গিয়েও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে – শামা ওবায়েদ

  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ Time View

ফ্যাসিবাদ পালিয়ে গিয়েও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে – শামা ওবায়েদ

বিশেষ প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ফ্যাসিবাদ পালিয়ে গিয়েও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আপনাদের সকলকে এ বিষয়ে সব সময় সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সামনে দূর্গা পূজা সেখানেও ফ্যাসিবাদ অপতৎপরতা চালাতে পারে। এজন্য সব মন্দির গুলোতে নিরাপত্তার ব্যবস্থা করার জন্য দলীয় নেতা কর্মীদের তিনি নির্দেশ দেন।
আসন্ন শারদীয় দুর্গোৎসব সফলভাবে উদযাপনের লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরকান্দার লস্করদিয়া ওবায়েদ মঞ্জিলে ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শারদীয় শুভেচ্ছা এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কুমার কর এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রনদা প্রসাদ সরকার,
সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর সহ বিভিন্ন মন্দির কমিটির সদস্যরা।

সভায় আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রত্যয় ব্যক্ত করা হয় এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati