1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

নিজ দলের নেতার উপর হামলা মামলায় মহানগর কৃষক দলের নেতা ফিরোজ গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২০২ Time View

নিজ দলের নেতার উপর হামলা মামলায় মহানগর কৃষক দলের নেতা ফিরোজ গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ

ফেসবুকে স্ট্যাটাস দ্বন্দে ফরিদপুরে কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখের উপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলায় কৃষকদলের সহ-ক্রীড়া সম্পাদক ফিরোজ শেখ(৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে কোতয়ালী থানা পুলিশ একটি টিম শহরের ধুলদি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আসামী ফিরোজ সদর উপজেলার ধুলদী গ্রামের সরোয়ার শেখের ছেলে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক সাহেব আলী জানান, গত ৬ অক্টোবর ফরিদপুর কৃষক দলের নেতা ফরিদ শেখের উপর হামলার ঘটনায় তার ভাই শহিন শেখ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে হত্যা চেষ্টা মামলা করে। মামলার প্রধান আসামী ফিরোজ শেখ কে গ্রেফতার করে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের আটকের চেষ্ট চলছে।
উল্লেখ্য, মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখ ৪ অক্টোম্বর ফিরোজ শেখকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন।
ফরিদ শেখ তার ফেসবুক আইডি থেকে মহানগর কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষন করে জানতে চান, ফিরোজ শেখের বাবা মাচ্চর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ‘ফিরোজকে এলাকায় কিংবা ফরিদপুরে কোন আন্দোলন সংগ্রামে দেখা যায়নি’-সে কিভাবে মহানগর কৃষক দলের প্রচার সম্পাদক হন!’ এর দুদিনের মাথায় সোমবার সন্ধ্যায় ধুলদী বাজারে ফরিদ শেখের উপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। হামলায় ফরিদের মাথা ফেটে আহত হয়। আহত ফরিদ কে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর মাথায় ছয়টি সেলাই দেয় চিকিৎসক।
নিজ দলের নেতাদের মধ্যে এমন হামলার এই ঘটনায় জেলা ও মহানগর কৃষক দলের অন্যান্য নেতাকর্মীরা হাসপাতালে দেখা করে সমবেদনা ও হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবং বিচারের দাবি করেন।
ফরিদ শেখ ফরিদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের বৈঠাখালী মহল্লার মো. মান্নান শেখের ছেলে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati