1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে বিআরটিএর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার ফরিদপুরে কলেজ ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদন্ড চরভদ্রাসনে ২৫০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, ২০ জনকে কারাদণ্ড ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শিরোনাম :

ফরিদপুরে নানা আয়োজনে নিরাপদ সড়ক দিবস পালিত, বিতরণ করা হলো ১২০ টি হেলমেট

  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ Time View

ফরিদপুরে নানা আয়োজনে নিরাপদ সড়ক দিবস পালিত, বিতরণ করা হলো ১২০ টি হেলমেট

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবনের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হাসান, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী ‌খালেদ সাইফুল্লাহ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ বদরুদ্দোজা, ফরিদপুর বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। এ সময় বিআরটিএ’র কর্মকর্তা এবং প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ‌সড়ক দুর্ঘটনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ট্রাফিক আইন না মানা, ওভারটেকিং করা ‌ও চালকদের অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এক্ষেত্রে সড়ক দুর্ঘটনার জন্য চালকদের ‌আরও বেশি সচেতন হতে হবে।

বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি একমাত্র উপলব্ধি করতে পারে ‌তাদের ‌অসহায়ত্ব। তাই চালকদের আরও সচেতন হতে হবে। চালকদের ডোপ টেস্ট করার পাশাপাশি মহাসড়কের থ্রি হুইলার নিষিদ্ধ ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো সড়ক দুর্ঘটনার জন্য অন্যতম কারণ। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ নিতে হবে।‌
পরে জেলা প্রশাসক ১২০ জন মটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati