1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

ফরিদপুরে সংবাদ সম্মেলন করে নিজের জীবনের নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী পরিবার

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩৯১ Time View

ফরিদপুরে সংবাদ সম্মেলন করে নিজের জীবনের নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী পরিবার

বিশেষ প্রতিনিধি:

আদালতের রায় কার্যকর হওয়ার পর ফরিদপুরের সদরপুরে একটি জমি দখল বুঝে নেয় মোঃ শাহজালাল ভূঁইয়া। এরপর সেই জমি পুনরায় আবার দখল করে নেয় রিয়াজউদ্দিন রনি নামের এক ব্যক্তি। যিনি পূর্বে এই জমির মালিক ছিলেন। জমি হারিয়ে এখন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের মোঃ শাহজালাল ভূঁইয়া।

এর আগে আদালতের নির্দেশে রেজিস্ট্রি ও দখল সম্পন্ন হলেও প্রভাবশালী একটি মহলকে সাথে নিয়ে জোরপূর্বক জমিটি দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে শাহজালাল ভূঁইয়া প্রশাসনের কাছে নিজের জীবনের নিরাপত্তা চাইলেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২২ সালে মৃত জালাল মৃধার ছেলে রিয়াজউদ্দিন রনির কাছ থেকে ২.৪৫ শতাংশ জমি ক্রয় করেন (দলিল নং–১৩৪৫)। বিক্রেতা জমি রেজিস্ট্রি না করায় তিনি ভাঙ্গা-সদরপুর দেওয়ানি আদালতে মামলা (নং–২১৭/২০২২) দায়ের করেন। ২০২৩ সালের ১১ জুলাই আদালত তার পক্ষে রায় দেন এবং ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রি সম্পন্নের নির্দেশ দেন। বিক্রেতা পক্ষ রায় না মানায় পরবর্তীতে আদালতের মাধ্যমে জমিটি শাহজালালের নামে রেজিস্ট্রি ও দখল হস্তান্তর করা হয় (দলিল নং–৩৯৮৩)।

এরপর থেকেই প্রতিপক্ষ রিয়াজউদ্দিন রনি ও তার পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একের পর এক হয়রানিমূলক মামলা দায়ের করেন। পিবিআই ও সিআইডির তদন্তে এসব অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়।

শাহজালাল ভূঁইয়া অভিযোগ করেন, রায় কার্যকর হলেও প্রতিপক্ষ এখনো হুমকি দিচ্ছে এবং পেশিশক্তির মাধ্যমে গত ৩ অক্টোবর তার ৪.৮৫ শতাংশ জমি দখল করে নিয়েছে। তিনি “ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩” অনুযায়ী মামলা দায়ের করেছেন, যেখানে সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তদন্তে দখলের ঘটনা সত্য বলে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন।

শাহজালাল ভূঁইয়া বলেন, “আইন মেনে জমি কিনেও এখন আমার জীবন ঝুঁকিতে। প্রতিদিন আতঙ্কে ঘুমাই। প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ—আমার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন এবং ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন।”

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলি, শাহজালাল ভূঁইয়ার পরিবারের সদস্য ও বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati