1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

ফরিদপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ

  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৫ Time View

ফরিদপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের উদ্যোগে সোমবার বিকেলে মহানগর যুবদল ও জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণঢ্যা শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের আলিপুর গোরস্থানের নওয়াব আলী টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এম এম ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এসময় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সহ সভাপতি কে এম জাফর, সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম তালুকদার , মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক বি এম নাহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, ফরিদপুরে জাতীয়তাবাদী যুবদল, মহানগর যুবদল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক কে বিজয় অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন অবস্থাতেই ঐক্য নষ্ট হতে দেয়া যাবে না। এ দল শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রস্তুত।
বক্তারা বলেন, দল যাকে মনোনয়ন দেবে তার জন্য কাজ করতে হবে। আর তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষের বিজয়ের জন্য মাঠে নামতে হবে। আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর থেকে দল যাকেই মনোনয়ন দেখনা কেন তাকে বিজয়ী করতে হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

বক্তারা আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা গত ১৭ বছর লড়াই সংগ্রাম করেছি। ষড়যন্ত্রকারীরা এখনো বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা দেশের বিরুদ্ধে যেন কোন ষড়যন্ত্র করতে না পারে সে লক্ষ্যে সবাইকে সচেতন থাকতে হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati