1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা
শিরোনাম :

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩৯০ Time View

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানার অন্তর্গত রঘুনাথপুর এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গত ৩০ অক্টোবর ২০২৫ (বুধবার) রাত আনুমানিক ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং কোতয়ালী থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইসহাক আলী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানের সময় তার কাছ থেকে ৩৫ বোতল ফেনসিডিল, নগদ ১৬,৫০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকসহ জব্দকৃত সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কোতয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

কোতয়ালী থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং জনগণকে এসব অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati