1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

ফরিদপুরে ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২০৭ Time View

ফরিদপুরে ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

বিশেষ প্রতিনিধি :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার পর ফরিদপুরের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছেন। রায়কে স্বাগত জানিয়ে তারা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন। মিষ্টি বিতরণের সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এবং রায়কে স্বাগত জানিয়ে উল্লাস প্রকাশ করেন।

রায় ঘোষণার পর ফরিদপুর প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় তারা রায়কে স্বাগত জানিয়ে স্লোগান সহ মিষ্টি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, মুখ্য সংগঠক আনিসুর রহমান সজল, যুগ্ম আহ্বায়ক এনামুল চৌধুরী, যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসেন, যুগ্ম আহবায়ক আর এম হৃদয়, সংগঠক নাইমুল ইসলাম শাকিব, নাজমুল ইসলাম সহ অন্যরা।

এছাড়া ফরিদপুর জেলা জামায়াতের পক্ষ থেকেও একটি মোটরসাইকেল বহর নিয়ে আনন্দ মিছিল বের করে শহরে। এছাড়া বিভিন্ন উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মিছিল বের করা হয়।

উল্লেখ্য জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আদালত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati