1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক
শিরোনাম :

ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ‘কর্মবিরতি’: ফরিদপুরে স্বাস্থ্যসেবা বন্ধ, ভোগান্তিতে রোগীরা৷

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৭ Time View

ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ‘কর্মবিরতি’: ফরিদপুরে স্বাস্থ্যসেবা বন্ধ, ভোগান্তিতে রোগীরা৷

শহর প্রতিনিধি:

১০ম গ্রেড (দ্বিতীয় শ্রেণি) পদমর্যাদা বাস্তবায়নের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা আজ (৩ ডিসেম্বর) সকাল থেকে অর্ধদিনব্যাপী কর্মবিরতি পালন করছেন।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এই কর্মবিরতির ফলে হাসপাতালের প্যাথলজি বিভাগসহ সরকারি বিনামূল্যে ওষুধ সরবরাহ সেবা বন্ধ রয়েছে, যার কারণে ফরিদপুর অঞ্চলের সাধারণ রোগী ও সেবাগ্রহীতারা চরম ভোগান্তিতে পড়েছেন।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অভিযোগ, সমশিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কেবল তাদেরকেই ১০ম গ্রেড (দ্বিতীয় শ্রেণি) পদমর্যাদা থেকে বঞ্চিত রাখা হয়েছে। তারা উল্লেখ করেন যে অন্যান্য ডিপ্লোমা কোর্সধারীদের মধ্যে ডিপ্লোমা প্রকৌশলীরা ১৯৯৪ সাল, ডিপ্লোমা নার্সরা ২০১১ সাল এবং অনুরূপভাবে ডিপ্লোমা কৃষিবিদরা ২০১৮ সালেই এই পদমর্যাদায় উন্নীত হয়েছেন। অথচ সমশিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অতীব পরিতাপের বিষয় যে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড (দ্বিতীয় শ্রেণী) দাবীটি আজও বাস্তবায়িত হয়নি। দীর্ঘকাল ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকার কারণেই তারা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।

দাবি আদায়ের লক্ষ্যে এর আগে গত ৩০ নভেম্বর দুই ঘণ্টার জন্য কর্মবিরতি পালন করা হয়েছিল। তবে তাতে কোনো ফল না আসায় আজ অর্ধদিবসের কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনরতরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রাখব এবং পরে আরো জোরদার কর্মসূচি দিব।” এর ধারাবাহিকতায় আগামীকাল ৪ ডিসেম্বর সারাদিনব্যাপী পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

কর্মবিরতির ফলে সাধারণ সেবা গুরুইতারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে জরুরি প্যাথলজি সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বন্ধ থাকায় বিশেষ করে ফরিদপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোর রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পেতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং তারা দ্রুত এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati