1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা
শিরোনাম :

ফরিদপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার অনুষ্ঠানে হাজার হাজার মানুষ

  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ Time View

ফরিদপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার অনুষ্ঠানে হাজার হাজার মানুষ

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের আয়োজনে ফরিদপুর শহরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এই আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর ৪ আসনের বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ফরিদপুর ৩ আসনের বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর ১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক একেএম কাইয়ুম জঙ্গি সহ বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা।

আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এবিএম সাত্তার।

পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের সর্ববৃহৎ এই দোয়ার অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা ছাড়াও প্রায় বিশ হাজার মানুষ অংশ নেয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati