1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা
শিরোনাম :

হাদীর উপর হামলার ঘটনায় ফরিদপুরে বিএনপি ‌ ‌ ‌ বিক্ষোভ মিছিল ‌ও সমাবেশ ‌

  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ Time View

হাদীর উপর হামলার ঘটনায় ফরিদপুরে বিএনপি ‌ ‌ ‌ বিক্ষোভ মিছিল ‌ও সমাবেশ ‌

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুর বিএনপির পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি ও বিএনপির সংসদ সদস্য প্রার্থী ‌এরশাদ উল্লাহ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার ‌দুপুরে ‌‌জেলা বিএনপির উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে ‌জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ফরিদপুর জেলা বিএনপির ‌আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে ‌বক্তব্য রাখেন ‌মহানগর বিএনপির আহবায়ক ‌এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ন আহবায়ক ‌আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন আহবায়ক ‌‌সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, আজ সারাদেশে জুলাই নেমে এসেছে। জুলাই যোদ্ধা হাদী ও বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ এর উপর হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ওসমান হাদী শুধু একজন ব্যক্তি নন। তিনি সমাজের ন্যায়, অধিকার ও স্বাধীনতার কথা বলে। একটা মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। জুলাইয়ের পর দেশের সামগ্রিক পরিবর্তন চাওয়াতে এই হামলা। এই হাদির রক্ত বারুদ হয়ে গোটা বাংলায় ছড়িয়ে যাবে। দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আমরা প্রশাসনের কাছে অতি দ্রুত এসব অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে ওসমান হাদী গুলিবিদ্ধ হন। তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati