1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

সদরপুরে সড়কের ঢালের ডোবায় ভেসে ওঠলো যুবতীর লাশ

  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৬ Time View

সদরপুরে সড়কের ঢালের ডোবায় ভেসে ওঠলো যুবতীর লাশ
সদরপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর-ফরিদপুর আঞ্চলিক সড়কের সদরপুর সাবরেজিস্টার অফিস এলাকার সড়কের ঢালের ডোবায় ভেসে ওঠে বিবস্ত্র অবস্থায় এক অজ্ঞত যুবতীর লাশ। আজ শুক্রবার সকাল ১১টার দিকে ওই যুবতীর লাশ ওই এলাকার এক গৃহবধু দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তিনি কচুর লতি তুলতে ওই ডোবায় গিয়েছিলেন। স্থানীয়রা জড়ো হয়ে ৯৯৯ এ কল করে। ঘটনার সংবাদ পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবতীর লাশ উদ্ধার করে সদরপুর থানায় নিয়ে আসে। তার বয়স আনুমানিক ২৫ বছর। পুলিশ উদ্ধারকালে ওই যুবতীর মুখের ডান পাশে ক্ষতচিহ্ন দেখতে পায়।
ঘটনাস্থলে উপস্থিত ও স্থানীয় দোকানদার ফারুক বিশ্বাস বলেন, গত দুইদিন আগে গভীর রাত পর্যন্ত মানসিক ভারসাম্যহীন একটি মেয়ে এদিক দিয়ে ঘোরাফেরা করতো এবং অশ্লীল কথা বার্তা বলতেছিল, ধারনা করা হচ্ছে লাশটি তার হতে পারে। উপস্থিত আরও অনেকে বলছেন, তার মৃত্যু রহস্যজনক। পুলিশ ঘটনা তদন্ত করলে প্রকৃত সত্য বের হয়ে আসতে পারে।
মরদেহ উদ্ধারে থাকা সদরপুর থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক মো. মামুনুর রশীদ জানান, অজ্ঞাত যুবতীর লাশের বয়স আনুমানিক ২০/২৫ বছর হবে। তার মুখে ক্ষত চিহৃ রয়েছে। এ ঘটনায় ফরিদপুর জেলার ভাংগা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু ঘটনাস্থলে ছুটে আসেন। ওই সময় ঘটনাস্থলে থাকা সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আল মামুন শাহ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে এবং ফরিদপুর পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন (পিআইবি) পর্যবেক্ষন করে তদন্ত পূর্বক আইনী ব্যাবস্থা নেওয়া হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati