1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক
শিরোনাম :

ফরিদপুরে দুটি মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ Time View

ফরিদপুরে দুটি মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের সাত জনকে কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গতকাল শনিবার রাতভর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেল সহ তাদের কে গ্রেফতার করা হয়।
রবিবার সকালে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ দিনে শহরের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয়। গত ২০ ডিসেম্বর দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকার হালিমা ভিলার নিচতলা থেকে জুনায়িদ হাবিব নামের এক শিক্ষকের ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। সিসি টিভির ফুটেজ দেখে চোর সনাক্তসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ডিসকাভার ১২৫ সিসি ও একটি এ্যাপাসি-৪ ভি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আসামীরা হলো জেলার সদর উপজেলার ইব্রাহীমদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল চৌকদার(২৬), শোভারমপুর কবিরের মোড় মহল্লার মৃত সাদেক সরদারের ছেলে সিদ্দিক সরদার(৪০), আলীপুর গোরস্থান সংলগ্ন এলাকার মামুন মোল্যার ছেলে তাসফিক মাহমুদ তামিম(২০) ও সরোয়ার হোসেন সরোর ছেলে আশিকুল ইসলাম অনিক(২২), মৃত ইউনুস শেখের ছেলে রাতুল শেখ(২২), চর মাধবদিয়া গ্রামের আনোয়ার শেখের ছেলে লিয়ন শেখ(২৪), নড়াইল জেলার নড়াগাতি উপজেলার চান্দের চর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন নয়ন ওরফে সাদ্দাম(৩৪)।

অভিযান পরিচালনাকারী এস আই নুর হোসেন জানান, গ্রেফতার হওয়া সাতজন প্রফেশনাল চোর। ওরা নিয়মিতভাবে মোটরসাইকেল ও অটোরিকসা চুরি করে। ওদের কাছে বিশেষ চাবি আছে যেটা যেকোন মোটরসাইকেল চালু করা যায়। এরআগেও এরা পুলিশের কাছে গ্রেফতার হয়েছে। জামিনে বের হয়ে আবারো চুরি করে।
আসামীরা প্রাথমিকভাবে এই সকল মোটরসাইকেল চুরি সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
রবিবার দুপুরে মোটরসাইকেল চুরির তিনটি পৃথক মামলায় গ্রেফতারকৃত আসামীদের কে আদালতে পাঠানো হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati