1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে বিআরটিএর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার ফরিদপুরে কলেজ ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদন্ড চরভদ্রাসনে ২৫০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, ২০ জনকে কারাদণ্ড ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শিরোনাম :
ফরিদপুরে বিআরটিএর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার ফরিদপুরে কলেজ ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদন্ড চরভদ্রাসনে ২৫০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, ২০ জনকে কারাদণ্ড ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর জিলা স্কুল গৌরবময় ১৮৫ বর্ষ উদযাপন ও পুনর্মিলনী উপলক্ষে দুইদিনের উৎসব শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

ফরিদপুর জিলা স্কুল
গৌরবময় ১৮৫ বর্ষ উদযাপন ও পুনর্মিলনী উপলক্ষে দুইদিনের উৎসব শুরু হচ্ছে আগামী
বৃহস্পতিবার

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর জিলা স্কুল গৌরবময় ১৮৫ বর্ষ উদযাপন ও পুনর্মিলনী উপলক্ষে দুইদিনের উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার।
ওইদিন সকাল ১০টার দিকে জাতীয় এবং উদযাপন পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, শপথবাক্য পাঠ ও ব্যানার, ফেস্টুন, ঘোড়াগাড়ীসহ সুসজ্জিত আনন্দ শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণের মধ্যে দিয়ে শুরু হবে দুদিনব্যাপী অনুষ্ঠানমালা।
পরদিন শুক্রবার রাতে র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নির্ধারিত ব্যান্ড- সংগীত শিল্পী জেমস এর পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হবে বর্ণাঢ্য এ আয়োজন।
বৃটিশ ভারতে সরকারি উদ্যোগে হাতে গোনা যে কয়টি বিদ্যালয় স্থাপন করা হয়েছে তার একটি ফরিদপুর জিলাস্কুল। আজ থেকে ১৮৫ বছর আগে ১৮৪০ সালে যাত্রা শুরু করে এ বিদ্যালয়টি। শুরু থেকেই এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, আন্দোলন ও সংগ্রামে এ স্কুলটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। কালের পরিক্রমায় মযাদা ও গৌরবে আজো এ বিদ্যালয়টি এ অঞ্চলের একটি সেরা বিদ্যালয় হিসেবে তার স্বকীয় ভাবমূর্তি বজায় রেখেছে।
এ অনুষ্ঠানকে সার্থক করতে গঠন করা হয়েছে গৌরবময় ১৮৫ বর্ষ উদযাপন ও পুনর্মিলনী উদযাপন কমিটি। ২১ সদস্য বিশিষ্ট এ উদযাপন কমিটির আহ্বায়ক ফরিদপুরের বিশিষ্ট চিকিৎসক মোস্তাফিজুর রহমান শামীম ও সদস্য সচিব ওয়াহিদ মিয়া কুটি।
এর পাশাপাশি কাজের সুবিধার জন্য বিভিন্ন কাজের জন্য গঠন করা হয়েছে ১৮টি উপ কমিটি।
উদযাপন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীম বলেন, এ উৎসবের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রণের স্কুলের সমৃদ্ধ অতীত ও ঐতিহ্য সবার সামনে তুলে ধরা, পাশাপাশি নতুন প্রজন্মকে তাদের অতীত ও ঐতিহ্যর পরিচয় করিয়ে দেওয়া।
সদস্য সচিব ওয়াহিদ মিয়া কুটি বলেন, আমরা আমাদের অনুষ্ঠানকে নিজেদের মত করে সাজিয়েছি। এ আয়োজনে আমরা কোন প্রধান বা বিশেষ অতিথি রাখিনি। এ বিদ্যালয়ের বাইরে কাউকে আমরা এ আয়োজনে আমন্ত্রণ জানাইনি কিংবা যুক্ত কিরিনি। আমরা জেলা স্কুলের প্রক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীই প্রধান এবং বিশেষ অতিথি।
দুদিনের অনুষ্ঠানসূচী
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার
সকাল ৮াট উপস্থিতি ও শুভেচ্ছা বিনিময়। সকাল ৯টা উদ্বোধনী অনুষ্ঠান। সকাল ১০টা বর্ণিল আনন্দ র‌্যালি। বেলা ১১টা স্কুল উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক আলোচনা। সাড়ে ১১টা স্মৃতিচারণ ও বিনোদনমূলক অনুষ্ঠান। ১টা মধ্যাহ্ন বিরতি। বিকেল ৩টা স্মৃতিচারণ ও বিনোদনমূলক অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৫টা আতশবাশি উৎসব। সন্ধ্যা ৬টা স্কুলের ইতিহাস ও ঐহিত্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন এবং সাড়ে ৬টা সাংস্কৃতিক অনুষ্ঠান।
দ্বিতীয় দিন শুক্রবার
সকাল ৮টা মিনি ম্যারাথন। সকাল ৯টা স্কুলের বর্তমান শিক্ষার্থীদের মধ্যৌ চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা। সকাল ১০টা পিঠা উৎসব ও সংগীতানুষ্ঠান। বেলা ১১টা স্মৃতিচারণ ও বিনোদনমূলক অনুষ্ঠান। বিকেল ৩টা স্মৃতিচারণ অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৫টা স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। ৬টা সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান। সাড়ে ৬টা র‌্যাফেল ড্র। রাত সাড়ে ৭টা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুণর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati