1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

শিল্পী কাজী তামান্না’র শিল্পীজীবনের ২৫ বছর উপলক্ষ্যে শুরু হয়েছে একক চিত্র প্রদর্শনী।

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ Time View

শিল্পী কাজী তামান্না’র শিল্পীজীবনের ২৫ বছর উপলক্ষ্যে শুরু হয়েছে একক চিত্র প্রদর্শনী।

বিশেষ প্রতিনিধি:
এমিরেটাস অধ্যাপক, বরেণ্য শিল্পী রফিকুন নবী প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় তিনি শিল্পীর মেটাল ও উড ওয়ার্ডের ভূয়সি প্রশংসা করে বলেন, সংসার ও সাংবাদিকতার পাশাপাশি শিল্পের সাধনা কঠিন বিষয়, সেখানে কাজী তামান্না মেটালে যে শিল্পকর্মগুলো প্রদর্শনীতে রেখেছেন তার প্রতিটি অসাধারণ ও পেশাদারিত্বের সাথে করা।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গ্যালারী চিত্রকে সাতদিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধন হয়। এতে সভা প্রধান ছিলেন সাবেক রাষ্ট্রদূত, লেখক ও চিত্রকর মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন শিল্পী মনিরুজ্জামান, শিল্পী কাজী তামান্না ও সিনিয়র সাংবাদিক রহমান মুস্তাফিজ।

সভা প্রধানের বক্তব্যে মাহফুজুর রহমান কাজী তামান্নাকে বহুমাত্রিক শিল্পী হিসেবে উল্লেখ করে বলেন, মেটাল, উড, বাটিক, অ্যাপ্লিক, অ্যাক্রিলিক-সহ বিভিন্ন মাধ্যমে কাজ করছেন। সব মাধ্যমেই এতো চমৎকার উপস্থাপন শুধু একজন গুনী শিল্পীর পক্ষেই সম্ভব।

শিল্পী মনিরুজ্জামান প্রদর্শনীর সফলতা কামনা করেন। তিনি কাজী তামান্না’র শিল্পকর্মের প্রশংসা করে বলেন, শিল্পীজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমের ২৫টি শিল্পকর্ম স্থান দেয়া একটি অভিনব পরিকল্পনা।

শিল্পী কাজী তামান্না তার বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান। প্রদর্শনী সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ প্রদর্শনীর মিডিয়া পার্টনার ঢাকা পোস্ট। এছাড়াও প্রদর্শনী থেকে যারা শিল্পকর্ম সংগ্রহ করবেন তাদের তিনজন ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা থেকে ব্যাংকক, কক্সবাজার ও সিলেটের একটি করে রিটার্ন টিকেট দেয়া হবে।

উল্লেখ্য, কাজী তামান্না’র একক চিত্র প্রদর্শনীটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। ধানমণ্ডি ৪নং সড়কের ২১/এ ভবনে গ্যালারী চিত্রকে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati