1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক
শিরোনাম :
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক

ফরিদপুরে বসতবাড়ির জমিতে ড্রেন নির্মাণের অভিযোগ

  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১০২ Time View

ফরিদপুরে বসতবাড়ির জমিতে ড্রেন নির্মাণের অভিযোগ

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দা এলাকায় বসতবাড়ির জমিতে ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভা সহ পাট গবেষণা ইনস্টিটিউটের বিরুদ্ধে। ‌যদিও পাট গবেষণা ইনস্টিটিউট বলেছেন এর সাথে তাদের কোন সংশ্লিষ্টতা নেই।
সরোজমিনে গিয়ে জানাযায়, এলাকার সঞ্জীব চক্রবর্তীর নিজ নামীয় বাড়িটির জমির পাশ দিয়ে পাট গবেষণা ইনস্টিটিউটের পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মাণের চেষ্টা করছেন পৌরসভা, পাট গবেষণা। তারা জোর জবস্তি করে তার বাড়ির গেট ভেঙে জমির উপর ড্রেন নির্মাণের ব্যবস্থা করেছেন বলে ভুক্তভোগী জানিয়েছেন। আর এ ঘটনায় সঞ্জীব চক্রবর্তী বাদী হয়ে ফরিদপুর পৌরসভা সহ অন্যদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করেছেন ফরিদপুর দেওয়ানী আদালতে।

এ বিষয়ে সঞ্জীব চক্রবর্তী জানান, ফরিদপুরের কোতোয়ালি থানার অন্তর্গত ১০৩ নং মৌজার এস এ ১৫৩ নং খতিয়ানের অন্তর্গত এস এ ৩৫০ দাগে ১১৩ শতাংশ জমি পূর্ব আমল থেকেই আমরা ভোগদখল করে আসছি। পারিবারিক জমিতে আর এস, এস এ রেকর্ডে সব সময় আমরাই এর মালিক এবং আমরা বসতবাড়ি করে এখানে বসবাস করছি। হঠাৎ করে এবারের বিএস জরিপে ১০. ১২ শতাংশ জমি আমাদের নামে অজ্ঞাত কারণে রেকর্ড না হয়ে ভিন্ন নামে রেকর্ড হয়। সরকারের রেকর্ড ভুলের কারণে আমি মামলা করেছি বিজ্ঞ ল্যান্ড সার্ভে সহ দেওয়ানী আদালতে।

তিনি বলেন ১১৩ শতাংশ জমির মধ্যে বিএস রেকর্ডে আমাদের নামে ১.০২৮৮ শতাংশ জমি রেকর্ড হয়। অন্য জমি বাংলাদেশের সরকারের পক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ০২৮৮ শতাংশ, আরেকটি বিএস খতিয়ানে হোসেন শেখ গং ০২০০ শতাংশ, আরেকটি খতিয়ানে হরে কৃষ্ণ দাসগং ০৫১২ ভুলক্রমে রেকর্ড হয়েছে। এই ভুলক্রমে রেকর্ড হওয়ার কারণে আমি আদালতে সংশোধনের মামলা করেছি। এরই মাঝে পৌরসভার পক্ষ থেকে তাদের এই জমিতে শর্ত না থাকলেও তারা জোর করে এসে আমাদের জমির গেট ভেঙ্গে ড্রেনের কাজ হাতে নিয়েছে। আমরা বারবার নিষেধ করেছি। এই হুমকি ধামকি পাশের পাট গবেষণা কেন্দ্রের এক কর্মকর্তাও আমাদেরকে দিচ্ছেন। আমরা পৌরসভা সহ পাট গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে দেওয়ানী আদালতে একটি স্থায়ী নিষেধাজ্ঞা মামলা করেছি। মামলা নং ৬৩৪/২৫। আদালত তাদেরকে ১০ দিনের শোকজ করলেও তারা আজ পর্যন্ত কোনো জবাব দেয়নি বলে তিনি জানান। আমরা এখন অসহায় বোধ করছি। সরকারের কাছে এর উপযুক্ত বিচার চাই।

এদিকে ফরিদপুর পৌরসভার এক কমকর্তা জানান, সরকারের নির্দেশনা মোতাবেক আমরা ওখানে সরকারের নামে থাকা জমি ও টিটিসির জমির পাশ দিয়ে পাট গবেষণা ইনস্টিটিউট এর পানি নিস্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করি। পরবর্তী সময়ে আমরা সরোজমিনে গিয়ে বিষয়টি একটি বাড়ির পাশ দিয়ে হওয়ার কারণে আমরা ওই কাজ আপাতত স্থগিত রেখেছি। এনিয়ে আমাদের কোন নতুন উদ্যোগ নেই বলেও তিনি জানান।

ফরিদপুর পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মজিবুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সাথে তাদের কোনরকম কোন কথা হয়নি। ‌আমাদের পাট গবেষণা ইনস্টিটিউট এর চারপাশ থেকে পানি এসে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। সরকারের সম্পদ রক্ষার্থে আমি বিষয়টি সরকারকে জানিয়েছি। তারা এই পানি নিস্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণ করে টিটিসির জমির পাশ দিয়ে। তারা এই ব্যবস্থা গ্রহণের জন্য যেখান দিয়ে প্রয়োজন সেখানে করবে সেটা নিয়ে আমার কোন কথা নেই। কিন্তু আমার নামে তারা মামলা দিয়েছে যা সঠিক হয়নি বলে তিনি জানান।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati