1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

দেশের চাবি এখন তরুণদের হাতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রিজওয়ানা হাসান

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ Time View

দেশের চাবি এখন তরুণদের হাতে
শিক্ষার্থীদের উদ্দেশ্যে রিজওয়ানা হাসান

বিশেষ প্রতিনিধি:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণভোট ও আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের চাবি এখন তরুণদের হাতে। অর্জিত স্বাধীনতা রক্ষা ও রাষ্ট্র ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে হবে। তিনি আরও বলেন ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিলে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না।

বুধবার বিকেলে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সরকারি রাজেন্দ্র কলেজ ও সারদা সুন্দরী মহিলা কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় প্রথমবারের মতো তরুণ ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে ‘গণভোট ও নির্বাচন ২০২৬’ প্রচারণা অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।
তিনি আরো বলেন, হ্যা ভোটে ভোট দিলে এর ফলে ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে এবং সংসদে নিজ দল ও বিরোধী দল দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ পাবে।

তিনি বাংলাদেশো মানুষের অধিকার আদায়ে এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মিজ্ লামিয়া মোরশেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মিজ্ মাহবুবা ফারজানা।
সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাতিন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন
সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati