1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

ফরিদপুরে অবৈধ অস্ত্র কারখানায় যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১, আদালতে প্রেরণ

  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২১৭ Time View

ফরিদপুরে অবৈধ অস্ত্র কারখানায় যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১, আদালতে প্রেরণ

বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তি হলেন বাদল সরকার (৫২)। তিনি ওই গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে। গ্রেপ্তারের পর শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে গ্রেপ্তার বাদল সরকারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, দুটি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার ও হ্যাকসহ দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনা ক্যাম্প সূত্র জানায়, ডুমাইন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বাদল সরকার নিজস্ব ওয়ার্কশপে নিয়মিতভাবে এসব অস্ত্র তৈরি করে ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্তদের কাছে সরবরাহ করতেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের চাহিদা বৃদ্ধি পেয়েছে বলেও তথ্য পাওয়া যায়।
সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তার বাদল সরকারের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্রসংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিলেন। অভিযানের পর তাকে এবং উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম আইনগত প্রক্রিয়ায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati