1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

সদরপুরে মধ্যরাতের আগুনে গোয়াল ঘরে পুড়ল গবাদিপশু

  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১২০ Time View

সদরপুরে মধ্যরাতের আগুনে গোয়াল ঘরে পুড়ল গবাদিপশু
সদরপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় গভীররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গোয়ালঘর পুড়ে তিনটি গরু ও দুটি ছাগল মারা গেছে। এ ঘটনায় প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগতরাত দুইটার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামের স্থানীয় বাসিন্দা উজ্জ্বল ফকিরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বসতঘরের পাশে থাকা টিনের দোচালা গোয়ালঘরে গভীর রাতে হঠাৎ আগুনের উত্তাপে গোয়ালঘরে থাকা গরু ও ছাগলের চিৎকারে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। বাইরে এসে তারা গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলেও আগুনের লেলিহীন শিখায় গোয়ালঘরসহ ভেতরে থাকা তিনটি গরু ও দুটি ছাগল আগুনে পুড়ে মারা যায়।
খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সদরপুর থানার পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati