চরভদ্রাসনে যৌথ বাহিনীর ভোট কেন্দ্র পরিদর্শন শুনছেন সাধারণ মানুষের কথা সুস্থ ভোটের আশ্বাস
চরভদ্রাসন প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর -৪ সংসদীয় আসনে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ও প্রশাসনের কঠোর নজরদারিতে সুষ্ঠু ভোটের পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশিত অবস্থানে ফিরিয়ে আনতে চলছে ভোট কেন্দ্র পরিদর্শন শুনছেন সাধারণ মানুষের মতামত সুস্থ ভোটের আশ্বাস দিচ্ছেন ।
যৌথ বাহিনীর টহল পরিদর্শন ও সাধারণ জনগণের মতামতের পক্ষে যৌথ বাহিনীর সার্বিক সহযোগিতার আশ্বাসের মধ্য দিয়ে মানুষের মাঝে ফিরতে শুরু করেছে ভোটের আস্থা। জানা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টের সদস্যগণ নিয়মিতভাবে ভোটকেন্দ্র পরিদর্শন এবং পর্যাবেক্ষন করছেন। তারি ধারাবাহিকতায় আজ রবিবার চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র নাম্বার ১১৫ চরহিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র নাম্বার ১১৬ চর সালে পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র নাম্বার ১১৮ পরিদর্শন করেন এবং স্থানীয় ভোটারদের সাথে ভোটের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন। সার্বিক পরিস্থিতি ভালো রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিশেষ পয়েন্টে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছেন। যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের দুর্গম এলাকা গুলিতে স্থানীয় যান ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর টহল ও অভিযান চলমান রয়েছে। উপজেলার বিভিন্ন অঞ্চলে যৌথবাহিনীর অভিযান পরিচালনার ফলে এলাকা জুড়ে এখন স্বস্তির বিরাজ করছে বলে সাধারণ জনগণ জানান । হাটবাজার গুলোতে ভোটের আমেজ লক্ষ্য করা যাচ্ছে । জনসাধারণের মধ্যে বেরেছে সচেতনতা। বেড়েছে হেলমেট এর ব্যবহার। কমতে শুরু করেছে অবৈধ ও বেপরোয়া যান চলাচল।
Leave a Reply