1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকারের ‌ শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন
শিরোনাম :

‘গণিতে এ.এফ.মুজিবুর রহমান স্বর্ণপদক’

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ Time View

‘গণিতে এ.এফ.মুজিবুর রহমান স্বর্ণপদক’

বিশেষ প্রতিনিধি:

০৩ ফেব্রুয়ারি, ২০২৬, মঙ্গলবার আজ সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুরে, গণিতে সর্বোৎকৃষ্ট ফল অর্জনকারী ২ শিক্ষার্থীকে ১৩-তম এ.এফ.মুজিবুর রহমান স্বর্ণপদক, সনদপত্র ও নগদ টাকা পুরস্কার প্রদান করা হয়।
গণিত বিভাগের প্রধান, প্রফেসর মুহাম্মাদ ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতি ছাত্র-ছাত্রীদ্বয়কে স্বর্ণপদক পরিয়ে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম. হালিম। সনদপত্র ও পুরস্কারের নগদ টাকা প্রদান করেন বিশেষ অতিথি ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা থর্সডাল রহমান এবং সম্মানিত অতিথি কলেজের টিচার্স কাউন্সিলের সম্পাদক মো: শাহিনুর ইসলাম।
এ বছর বিএসসি অনার্স গণিতে এই কলেজের মধ্যে সর্বোচ্চ ফল অর্জনের জন্য ১ ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১০,০০০ টাকা পুরস্কার লাভ করেন রোজিনা সুলতানা (সেশন-২০২৩)। রোজিনা এই ব্যাচে সর্বোচ্চ জিপিএ ৩.৯৭ পেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করে। এমএসসিতে সমান ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫,০০০ টাকা পুরস্কার লাভ করেন রিয়াজ শেখ, (সেশন-২০২২)।
ফাউন্ডেশনের সমন্বয়ক মাহফুজুল আলম জানান, ঢাকা, জাহাংগীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট বিশ্ববিদ্যালয় ও বুয়েট সহ দেশের দশটির অধিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গণিতে উৎকর্ষের জন্য এ.এফ.মুজিবুর রহমান স্বর্ণপদক দেয়া হয়। এই ফাউন্ডেশন ২০১৩ সাল থেকে বাংলাদেশ গণিত সোসাইটির ‘জাতীয় স্নাতক-পর্যায়ে গণিত অলিম্পিয়াডের’ সম্পূর্ন পৃষ্ঠপোষকতা করে আসছে।
উল্লেখ্য, ১৮৯৭ সালে ফরিদপুরের গেরদা গ্রামে জন্মগ্রহনকারী এ.এফ.মুজিবুর রহমান ছিলেন ব্রিটিশ-ভারতে প্রথম বাঙালি-মুসলিম আইসিএস কর্মকর্তা। অক্সফোর্ডে অধ্যয়ন শেষে ১৯২৩ সালে তিনি ব্রিটিশ-ভারতীয় সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি ঢাকা ও হাওড়া জেলার জেলা জজ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেন।
এ.এফ.মুজিবুর রহমানের পুত্র রেজাউর রহমান (এফসিএ) পিতার সম্মানে ১৯৮৫ সালে প্রতিষ্ঠা করেন শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠান এ.এফ.মুজিবুর রহমান ফাউন্ডেশন। রেজাউর রহমান ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বানিজ্য বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতক হন। তিনি খ্যাতনামা চার্টার্ড একাউন্ট্যান্ট কোম্পানি রহমান-রহমান হক, ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্ট অব বাংলাদেশ সহ বহু বানিজ্যিক ও সামাজিক সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati