1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নদী গবেষণার কাজকর্মে আরো বেশি গবেষণা নির্ভর হওয়া প্রয়োজন- প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আওয়াল খান লালনের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ।      রাস্তার অভাবে বন্যা মৌসুমী কবরস্থানে লাশ যেত নৌকায় বোয়ালমারীতে অবশেষে গোরস্থানের রাস্তাটি হল ফরিদপুরে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করলেন বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার মধুখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-২৫ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাবনায় অস্ত্র ও কার্তুজসহ চারজন গ্রেফতার
শিরোনাম :

ফরিদপুরকে বিভাগ করার ঘোষণা দিলেন জামায়াতের আমির

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ Time View

ফরিদপুরকে বিভাগ করার ঘোষণা দিলেন জামায়াতের আমির

শহর প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ফরিদপুরকে বিভাগ করার ঘোষণা দিয়ে বলেন আমি এর আগেও ফরিদপুরকে বিভাগ করার কথা বলেছি। সেটা অন্য কোন নামে নয়, সেটা ফরিদপুর নামেই ফরিদপুর বিভাগ হবে। এ বিভাগ ঘোষনা নিয়ে অনেক নয়-ছয় করা হয়েছে ফরিদপুরবাসীর সাথে। আমরা আর তা করতে চাই না, আমরা ফরিদপুরকে বিভাগ দেখতে চাই। তিনি বলেন, ফরিদপুর অঞ্চলে পাটের অনেক সুনাম ছিল। সেই পাটের বন্ধ মিল চালু করে, আরো নতুন নতুন মিল চালু করা হবে। এছাড়া নদী ভাঙ্গন এলাকায় ভাঙ্গনরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, আমরা আর চাই না দেশের মাটিতে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে দমন-পীড়নের শিকার হয়ে তাকে খুন করা হোক, গুম করা হোক, আয়নাঘরে পাঠানো হোক, মিথ্যা মামলা দিয়ে কাউকে নাজেহাল করা হোক। এই বাংলাদেশ আমরা আর চাই না।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সতটার দিকে ফরিদপুরের বোয়ালমারী ও রাত সাড়ে আটটায় শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে পৃথক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি কোনো দলের সরকার চাই না। কোনো পরিবারতান্ত্রিক সরকার চাই না। কোনো গোষ্ঠীতান্ত্রিক সরকার আমি চাই না। আমি চাই জনগণের সরকার। আমি চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। আর ধর্মে, বর্ণে, জাতিতে বিভক্ত করার সুযোগ আমরা কাউকে দেব না, ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে সকল ধর্মের, বর্ণের মানুষকেই ফুলের বাগানের মতো, ইনশাআল্লাহ, আমরা সাজাবো।

ডা. শফিকুর রহমান বলেন, একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আগামী ১২ তারিখ আমাদেরকে মুক্তির হাতছানি দিচ্ছে। ৫৪ বছরে যারা রাজনীতি করেছেন, অনেকেই চেষ্টা করেছেন। আমরা কারও আন্তরিকতার উপর কোনো প্রশ্ন উত্থাপন করতে চাই না। তারা তাদের যোগ্যতা ও আন্তরিকতা দিয়ে যেটুকু পেরেছেন, বাংলাদেশ এবং তার জনগণকে দিয়েছেন। কী দিয়েছেন, কী দিতে পারেননি—তার সবকিছুর সাক্ষী এ দেশের ১৮ কোটি মানুষ।

জামায়াতের আমীর বলেন, ওই বাংলাদেশটাও চাই না যেখানে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই-বোনদের উপর নির্যাতন করা হয়। আমরা ওই বাংলাদেশটাও চাই না যেখানে হাজার হাজার, লাখ লাখ শিক্ষিত বেকার যুবকের মিছিল হয়। ওই বাংলাদেশ আমরা চাই না, যে বাংলাদেশে বিচার অর্থের বিনিময়ে বিক্রি হয়। ওই বাংলাদেশ আমরা চাই না—যার পকেটের জোর নেই, যার বাহুতে বল নেই, যার গুষ্টির জোর নাই অথবা দলীয় শক্তি নাই তার কোনো বিচার নাই। ওই বাংলাদেশ চাই না।

তিনি বলেন, আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো একটা বাংলাদেশ চাই। ওই বাংলাদেশটা চাই, যে বাংলাদেশে আমার মায়ের সম্পদ, ইজ্জত এবং জীবনের উপর আর কেউ কোনো হামলা করার দুঃসাহস দেখাবে না।

পৃথক দুটি জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ফরিদপুর ও রাজবাড়ীর জামায়াতের প্রার্থীদের পরিচয় করিয়ে ভোট প্রার্থনা করেন।

এদিকে ফরিদপুরের দুটি জনসভায় বিকেল থেকেই ব্যাপক সংখ্যক জামায়াতের নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভায় যোগদান করতে থাকেন। এক পর্যায়ে জনসভায় লোকসমাগম মাঠ গড়িয়ে আশেপাশের সড়কে ছড়িয়ে পড়ে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati