1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

ফরিদপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩২ Time View

ফরিদপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৩ (সদর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের বাসভবনে মঙ্গলবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে চৌধুরী নায়াব ইউসুফ সাংবাদিকদের বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, ফরিদপুরে নির্বাচনের পরিবেশ শুরু থেকেই শান্ত ও অনুকূল রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে কিছু ছোটখাটো অভিযোগ থাকলেও তারা কোনো অভিযোগ দেননি। এ পর্যন্ত সব কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের অন্যান্য এলাকার তুলনায় এ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। বিদেশে অবস্থানরত ভোটারদের অনেকেই পোস্টাল ব্যালটে ধানের শীষে ভোট দিয়েছেন বলে তাদের জানিয়েছেন, যা তাদের জন্য আশাব্যঞ্জক।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ফরিদপুরে বিএনপির জয় নিশ্চিত। সাম্প্রতিক মিছিল ও গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া তাদের জয়ের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি পক্ষ বাড়ি বাড়ি গিয়ে নারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহের চেষ্টা করছে, যা দুরভিসন্ধি মূলক হতে পারে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা।
নির্বাচন যেন গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বিএনপি প্রার্থী।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতনসহ জেলা ও স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং ফরিদপুর প্রেসক্লাব ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati