1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

ফরিদপুরে র‍্যাবের ভোট কেন্দ্র পরিদর্শনসহ টহল জোরদার

  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ Time View

ফরিদপুরে র‍্যাবের ভোট কেন্দ্র পরিদর্শনসহ টহল জোরদার

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শন ও সহিংসতা রোধে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব। বুধবার দুপুরে ফরিদপুর র‍্যাব অফিস থেকে র‍্যাবের একটি টিম বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে। এছাড়া ফরিদপুর শহরসহ বিভিন্ন জায়গায় টহল জোরদার করেছে তারা।

এ সময় ফরিদপুর র‌্যাব-১০ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম এর নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস দল অংশ নেয়।

র‍্যাব কমান্ডার জানান, আমাদের টহল কার্যক্রম জোরদার করেছি যেন নির্বাচনটা আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে এবং সফলতার সহিত পরিচালনা করতে পারি। তিনি বলেন, জনগণের জন্য কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি না হয়, কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা যেন না ঘটে, সে প্রেক্ষাপটেই আমাদের এত প্রচেষ্টা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের জনবলকে দিয়ে, আমাদের সদস্যদেরকে দিয়ে এবং আমরা যারা কর্মকর্তা আছি তারা নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি আর জানান, কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা এবারের নির্বাচনে আমরা ইনশাআল্লাহ ঘটতে দিব না। দেশের সার্বিক নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সংগঠিত হতে পারে সে প্রেক্ষাপটে আমাদের যে সকল কেন্দ্র, আসন যে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সেগুলো আমাদের সবসময় অব্যাহত থাকবে।

এ ছাড়াও কোনো জায়গায় যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে বা আশঙ্কা থাকে সে জায়গায় আমরা সবসময় তৎপর আছি। সব ধরনের নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হতে যাচ্ছে-এই বার্তাটাই তাদের মাঝে দেওয়ার জন্য আজকে আমাদের এই টহল কার্যক্রম।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati