1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

আমাদের যে সরকার গঠিত হয়েছে, সেটি জনগণের সরকার – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৯ Time View

আমাদের যে সরকার গঠিত হয়েছে, সেটি জনগণের সরকার – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বিশেষ প্রতিনিধি ঃ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমাদের যে সরকার গঠিত হয়েছে সেটি জনগণের সরকার। জনগণের সেবা করাই আমাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য। এ কারণে আপনাদের সকলকে জনগণের হয়ে কাজ করতে হবে। আর এ কারণে আপনারা দেখেছেন সরকার ডে ওয়ান থেকেই কাজ শুরু হয়েছে। আমাদের নেতা বলেছেন আগে নিজে ঠিক হতে হবে। এজন্য নিজ পরিবারের ভেতর সবাইকে সঠিক পথে আসতে হবে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ফরিদপুর জেলা প্রশাসন-এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা।

তিনি এ সময় প্রশাসনের কর্মকর্তাদেরকে বলেন, আমি এখানে বসেছি দেশের সেবায় কাজ করতে। আপনারা আমাকে সহকর্মী মনে করবেন। সকলে এক হয়ে কাজ করলে দেশটা অনেক সুন্দর করে গোছানো সম্ভব। তিনি এ সময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার কথাও বলেন। ‌

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি তার বক্তব্য ফরিদপুর চারটি আসনে সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য প্রশাসনের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, একটি স্বপ্নকে লক্ষ্য রেখে এদেশের মানুষ রক্ত দিয়েছিল। আর সেই রক্তের বিনিময়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এখন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি প্রমুখ।

সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণ জোরদার, ফরিদপুর-ভাঙ্গা আঞ্চলিক সড়ক চারলেনে উন্নীতকরণ, নদীভাঙনসহ জেলার বিভিন্ন উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati