1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা
শিরোনাম :

আলফাডাঙ্গায় বারাশিয়া নদীর বেড়ি বাধ থেকে এক শিক্ষার্থীকে হাত বাধা অবস্থায় জীবিত উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৩৯ Time View

আলফাডাঙ্গায় বারাশিয়া নদীর বেড়ি বাধ থেকে এক শিক্ষার্থীকে হাত বাধা অবস্থায় জীবিত উদ্ধার

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের নদীর বেড়ি বাধের নিচ থেকে এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে  স্থানীয় জনতা। গত ২ মার্চ সোমবার বিকালে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থী নার্গিস (১৮) পার্শ্ববর্তী সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী।

জানা যায়, সোমবার বিকাল ৪ টার দিকে ওই ছাত্রী সহস্রাইল বাজার থেকে প্রাইভেট পড়ে

 বাড়ি ফেরার পথে ফলিয়া বাজার পার হয়ে বাড়ির সামনে বেড়ীর রাস্তায় পৌঁছালে পিছন থেকে জাপটে ধরে। এ সময় মেয়েটির হাত বেঁধে ফেলে ভয়-ভীতি দেখিয়ে বেড়ির নিচে নামিয়ে নিয়ে যায়। মেয়েটির ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে  আসলে অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। মেয়েটিকে হাত বাধা অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাস্থলে থেকে একটি ছুরি ও একটি রশি পাওয়া যায়।

 ওই শিক্ষার্থীর কাছে জানতে চাইলে, শিক্ষার্থী বলেন,  সে ছেলেটাকে  চেনে না,  তার পূর্ব পরিচিত নয়। 

এ বিষয়ে শিক্ষার্থীর মায়ের সাথে কথা বললে, তিনি কোন কিছু জানাতে চাননা বলে সাংবাদিকদের জানায়।

শিক্ষার্থীর মামা মিলন বলেন, আইনগত কোন ব্যবস্থা নিব কিনা সে সিদ্ধান্ত পরে নিব।

ঘটনার সময় উপস্থিত এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান। মূলত মেয়েটিকে হত্যার উদ্দেশ্যেই হাত বেঁধে  ফেলা হয়েছিল, আমরা উপস্থিত না হলে অনেক খারাপ কিছুই ঘটতে পারতো। তারা এই ঘটনা সুস্থ তদন্ত এবং দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি দাবি করেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাসনাত খান জানান বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ খবর নিচ্ছি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati