1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৯৮ Time View

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়াও বক্তব্য দেন ফরিদপুর সদর-১ আসনের সংসদ সদস্য ডা. ইলিয়াস মোল্লা, ফরিদপুর বিভাগীয় সম্পাদক নিজামুদ্দিন আহমেদ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা মো. বদরুদ্দিন, ফরিদপুর-২ আসনের খেলাফত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শাহ আকরাম আলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মো. আমজাদ হোসেন এবং সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্র মোহাম্মদ আলী আহসান তাসকির। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনসিপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা।
সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।বক্তারা অভিযোগ করেন, বিগত সরকার দেশের বিভিন্ন সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে এবং বর্তমান পরিস্থিতিতেও সেই ধারা অব্যাহত রয়েছে।
বক্তারা বলেন, দেশের প্রয়োজনীয় সংস্কারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, যে স্বপ্ন বুকে নিয়ে ২০২৪ সালে তরুণরা জীবন দিয়েছেন, সেই স্বপ্ন এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তারা আরও বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং শিক্ষা সংস্কার আইন দ্রুত প্রণয়ন করতে হবে। পাশাপাশি দেশের প্রতিটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবি জানান বক্তারা।
সভায় বক্তারা তরুণ সমাজকে রাজনৈতিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
ইফতার মাহফিলের পূর্বে ‌ দেশ ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আমির মোঃ বদর উদ্দিন। এরপর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় নেতা কর্মীসহ ‌ অন্যান্য ব্যক্তিবর্গ ‌ উক্ত ইফতার মাহফিলে ‌ অংশগ্রহণ করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati