1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

ফরিদপুরে ঈদের দিন সকালে দুই পক্ষের  সংঘর্ষে আহত ১০ 

  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৫৩ Time View

ফরিদপুরে ঈদের দিন সকালে দুই পক্ষের  সংঘর্ষে আহত ১০

বিশেষ প্রতিনিধি :

ঈদের দিন শনিবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ক‌রে দুই প‌ক্ষের ম‌ধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

এ সময় ১০/১২টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘ‌টে‌ছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী ক‌য়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে। দুই পক্ষের সমর্থকরা ঢাল, সড়কি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ি‌য়ে প‌ড়ে।

খবর পে‌য়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় অস্ত্রও উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সী ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে বারটার দিকে দুই প‌ক্ষের সমর্থক‌দের ম‌ধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ১২ জন আহত হন।

এর জেরে শ‌নিবার ঈদের নামাজ শেষে দুই পক্ষের সমর্থকরা ফের সংঘর্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে।

ভাঙ্গা থানার ও‌সি মো. মিজানুর রহমান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এ‌নে‌ছে। এ ব‌্যাপা‌রে আইনি ব্যবস্থা গ্রহ‌ণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati