1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে চিহ্নিত মাদক কারবারীকে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন ফরিদপুরে মাস্ক পরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো নিষিদ্ধ ছাত্রলীগ বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার
শিরোনাম :

রেমিট্যান্স যোদ্ধারা প্রবাসে নিরাপদে জীবনযাপন ও কাজ করতে পারেন তার জন্য সরকার সব সময় সতর্ক ও সক্রিয় রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮৫ Time View

রেমিট্যান্স যোদ্ধারা প্রবাসে নিরাপদে জীবনযাপন ও কাজ করতে পারেন তার জন্য সরকার সব সময় সতর্ক ও সক্রিয় রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন,
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে রেমিট্যান্স যোদ্ধারা প্রবাসে নিরাপদে জীবনযাপন ও কাজ করতে পারেন তার জন্য সরকার সব সময় সতর্ক ও সক্রিয় রয়েছে। তিনি বলেন, আমাদের সরকার সরকার গঠনের পথ থেকে বিশ্বে যুদ্ধ শুরু হয়েছে। এখন খাদ্য, জ্বালানি সহ বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণে রেখে সহনীয় ভাবে পায় সে ব্যবস্থা আমাদের সরকার করছে। তিনি বলেন, এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। যার মধ্যে তিনজনের মরদেহ দেশে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে যেসব প্রবাসী বাংলাদেশির ভিসা নিয়ে জটিলতা হচ্ছে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তিনি আরো বলেন, বিদেশে লোক পাঠানোর কথা বলে যেভাবে অপরাধী চক্র বিভিন্ন অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। আমাদের সরকার এদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

এসময় অন্যদের মধ্যে ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

পরে তিনি নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগরকান্দা ভূমি অফিস, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati