1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে চিহ্নিত মাদক কারবারীকে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন ফরিদপুরে মাস্ক পরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো নিষিদ্ধ ছাত্রলীগ বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার
শিরোনাম :

রাস্তার অভাবে বন্যা মৌসুমী কবরস্থানে লাশ যেত নৌকায় বোয়ালমারীতে অবশেষে গোরস্থানের রাস্তাটি হল

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ Time View

রাস্তার অভাবে বন্যা মৌসুমী কবরস্থানে লাশ যেত নৌকায়

বোয়ালমারীতে অবশেষে গোরস্থানের রাস্তাটি হল

বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব কদমী হাজীবাড়ি কবরস্থানে রাস্তার অভাবে বর্ষা মৌসুমে লাশ নিয়ে গোরস্থানে যাওয়া লাগতো নৌকায়। ওই এলাকার মানুষের ভোগান্তির শেষ ছিল না। দীর্ঘ বছরের পরে চলতি অর্থবছরের কাবিখার বরাদ্দে মাটির রাস্তাটি নির্মাণ করে জনগণের ভোগান্তি কমিয়ে দিল ইউনিয়ন পরিষদ।
নতুন রাস্তা নির্মাণের ফলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে স্থানীয় মানুষ। পরিষদে সকল রুমের পুরাতন ভাঙ্গাচুরা বিদ্যুতের বোর্ড সুইসসহ সকল কিছু পরিবর্তন করা হয়েছে। রুমগুলোর জানালা দরজা সকল কিছু সংস্কার করা হয়েছে। এ সকল কিছু করতে ব্যয়বহুল টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।

গত বছর পর্যন্ত বর্ষাকালে কেউ মারা গেলে লাশ নৌকায় করে কবরস্থানে নিতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টকর। নতুন রাস্তা নির্মাণের ফলে এখন সহজেই কবরস্থানে যাওয়া সম্ভব হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মোঃ কালাম মোল্যা বলেন, “আমাদের কবরস্থান হওয়ার পর থেকে বর্ষাকালে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এই রাস্তাটি আমাদের জন্য বড় উপকার হয়েছে।”

৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সানোয়ার মোল্লা জানান, তিনি মেম্বার হওয়ার পর থেকেই রাস্তাটি নির্মাণের দাবি তুলেছিলেন। ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শফিকুল ইসলাম বিষয়টি পরিষদে উত্থাপন করলে সকলের সম্মতিতে রাস্তা নির্মাণ করা সম্ভব হয়।

এদিকে ইউনিয়ন পরিষদ থেকে কাটাগড় মাজারে দুই রুম যুক্ত একটি বাথথরুম করে দিয়েছেন। বাথরুম করতে ব্যয়বহুল অর্থ খরচ হয়েছে বলে জানান মাজারের খাদেম ইবাদত ফকির। তিনি বলেন বাথরুমটা করে দেয়ার কারণে মাজারে আসা মানুষদের অনেক উপকার হলো।

মোঃ শফিকুল ইসলাম বলেন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিরাজ মৃধা ও মেম্বারদের সাথে নিয়ে পরিদকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। পরিষদের সকলে মিলে আমরা একটা পরিবার। পরিষদে আসা সকল উপকার ভোগীদের সঠিকভাবে সেবা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati