1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে চিহ্নিত মাদক কারবারীকে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন ফরিদপুরে মাস্ক পরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো নিষিদ্ধ ছাত্রলীগ বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার
শিরোনাম :

ফরিদপুরে মাদ্রাসার জমি জবরদখল চেষ্টার অভিযোগ

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০৭ Time View

ফরিদপুরে মাদ্রাসার জমি জবরদখল চেষ্টার অভিযোগ

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুর শহরের রঘুনন্দনপুর হাউজিং স্টেট সংলগ্ন আশরাফুল উলুম মাদ্রাসার জমি জবর দখলের উদ্ধেশ্যে হামলা চালিয়ে ঘরের দেয়াল ভাংচুর ও মালামাল লুটপাট এবং ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে। হামলার সময় ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ওই মাদ্রাসার এক শিক্ষক অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।

আশরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদ আহমাদ জানান, কোতয়ালী থানাধীন ১০৩নং গোয়ালচামট মৌজার ১২২০ নং দাগের ১৪শতাংশ সম্পত্তি আশরাফুল উলুম মাদ্রাসার ক্রয়কৃত ও দানের সম্পত্তি। যে জমিতে ওয়াল করা পাকা ঘর রয়েছে। গত ১৮ এপ্রিল মধ্য রাতে অজ্ঞাতনামা ১০/১২ জন লোক নিয়ে দেশিয় অস্ত্রসস্ত্রসহ অনাধিকার প্রবেশ করে মাদ্রাসার সম্পত্তি জোরপূর্বক দখল নেয়ার চেষ্টা করে। এসময় তারা হামলা চালিয়ে মাদ্রাসার ঘরের দেয়াল ভেঙ্গে ফেলে এবং সিসি ক্যামেরা, ইটের খোয়া, টিনের বেড়া ও সাইনবোর্ড খুলে নিয়ে যায়। এতে মাদ্রাসার অনুমানিক দুই লাখ টাকার ক্ষতি সাধন হয়। আর্তচিৎকারে মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও স্ট্যাফরা এগিয়ে আসলে তারা আরো ক্ষুব্দ হয়ে ওঠে। এসময় মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল মোঃ বশির আহমাদ (৪০) বাধা প্রদান করতে গেলে হামলাকারীরা তাকে ধাওয়া করে, এতে সে পালাতে গিয়ে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আমাদের ডাক চিৎকারে আশেপাশের প্রতিবেশির এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়।

এদিকে অজ্ঞান অবস্থায় সহকারী প্রিন্সিপাল মোঃ বশির আহমাদকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে আইসিউতে চিকিৎসাধীন রয়েছে।

হামলাকারীরা যে কোনো সময় ফের হামলা চালাতে পারে বলে শংকা প্রকাশ করেন তিনি জানান, এ ঘটনায় ১৯ এপ্রিল থানায় অভিযোগ দিলে ওই দিন রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে ২০ এপ্রিল কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় অভিযোগ দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati