1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা
শিরোনাম :

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই মামলার প্রধান আসামি কবির খান পুনরায়। গ্রেফতার

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৯২ Time View

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই মামলার প্রধান আসামি কবির খান পুনরায়। গ্রেফতার

বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন থানায় পুলিশের ওপর হামলা ও গ্রেফতারকৃত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি কবির খানকে পুনরায় ‌গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ৭টার দিকে চরভদ্রাসন থানার এসআই রফিকুজ্জামান, এসআই কাজি রিপন, এসআই মোজাম্মেল, এএসআই সোহেল ও কনস্টেবল উজ্জ্বলসহ একটি পুলিশ দল চর হরিরামপুর মুন্সির চর এলাকায় অভিযান চালিয়ে কবির খানকে গ্রেফতার করে এবং তাকে হ্যান্ডকাপ পরানো হয়। এ সময় তার লাঠিয়াল বাহিনী পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় চরভদ্রাসন থানায় মামলা নম্বর ১২/২৬, তারিখ ২১-০৪-২০২৬ ইং, পেনাল কোডের ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয় বলে পুলিশ জানায়।
পরে তথ্য পাওয়া যায়, প্রধান আসামি কবির খান ঢাকা জেলার দোহার থানার হরিচন্ডী গ্রামে আত্মগোপনে রয়েছেন। এর ভিত্তিতে চরভদ্রাসন থানার এসআই এনামুল সঙ্গীয় ফোর্স নিয়ে দোহার থানা এলাকায় অবস্থান নেন এবং দোহার থানার সহযোগিতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।
বর্তমানে গ্রেফতারকৃত আসামি কবির খান চরভদ্রাসন থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করেছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati