1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকারের ‌ শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা, আহত ১ — মানসিক ভারসাম্যহীন যুবক পলাতক ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ মোল্লা গ্রেপ্তার ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে জেলের বর্শিতে আটকা পড়েছে মিঠা পানির কুমির ফরিদপুরে নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলামের যোগদান মানব সেবা সাধুসঙ্গের উদ্যোগে ‌ অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ফরিদপুরে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: নতুন ৯ রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৫৫৫
শিরোনাম :

ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক

বিশেষ প্রতিনিধি

ফরিদপুরে চাঞ্চল্যকর ট্রিপল হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আকাশকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার ভোর প্রায় পৌনে ছয়টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামের লিয়াকত মোল্লার কলা বাগান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে রক্তমাখা একটি কোদাল উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ড ঘটিয়ে সোমবার রাতেই সে পালিয়ে গিয়েছিল।

দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিভিন্ন কারণে সৃষ্ট হতাশা থেকেই আকাশ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। যদিও পরিবার ও স্থানীয়রা তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন, তবে গ্রেফতারের পর তার আচরণে এমন কোনো লক্ষণ স্পষ্টভাবে পাওয়া যায়নি বলে জানান পুলিশ সুপার।

প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে নয়টার দিকে একই গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ তার দাদি আমেনা বেগম ও ফুফু রাহেলা বেগমের ওপর কোদাল নিয়ে হামলা চালায়। এ সময় প্রতিবেশী কাবুল আহমেদ তাদের রক্ষা করতে এগিয়ে এলে তাকেও আঘাত করে।

পরে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে তিনজনকেই হত্যা করে আকাশ।

ঘটনার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত কাবুল আহমেদের স্ত্রী কোহিনূর বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati