1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকারের ‌ শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা, আহত ১ — মানসিক ভারসাম্যহীন যুবক পলাতক ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ মোল্লা গ্রেপ্তার ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে জেলের বর্শিতে আটকা পড়েছে মিঠা পানির কুমির ফরিদপুরে নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলামের যোগদান মানব সেবা সাধুসঙ্গের উদ্যোগে ‌ অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ
শিরোনাম :

ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩০ Time View

ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী

বিশেষ প্রতিনিধি :

মাদকের কবল থেকে বাঁচতে, বিস্তার রোধে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে ফরিদপুরের সালথা উপজেলার বলিভদ্রদিয়া ও বাহিরদিয়াসহ আশেপাশের এলাকার মানুষ।

বুধবার দুপুরে উপজেলার ছোট বাহিরদিয়া বাজারে আধাঘন্টা ব্যাপী মানববন্ধন করে তারা এলাকা জুড়ে মাদকের বিস্তার ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মানববন্ধন থেকে তারা দাবী করেন, বলি ভদ্র দিয়ে এলাকার জনৈক মাদক ব্যবসায়ী বছরাধিকাল ধরে আশেপাশের কয়েকটি গ্রামে মাদকের ব্যবসা করে আসছে। কেউ তাদের প্রতিবাদ করলে টার্গেট করে তাকে হেনস্থার শিকার হতে হয়।

সম্প্রতি তার অপকর্মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ায় পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে সালথা থানার সহকারি উপ-পরিদর্শক ইমরান হোসেনকে টোপ দিয়ে এনে বেধড়ক মারপিট করে তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

তারা দাবি করেন, ওই মাদক ব্যবসায়ীর নেতৃত্বাধীন চক্রটি পুরো এলাকায় মাদক বিস্তারের পাশাপাশি ত্রাস সৃষ্টি করে অলিখিতভাবে জিম্মি করে রেখেছে এলাকার মানুষকে। ফলে তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। মাদকের বিস্তারের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়েছে বলে দাবি মানববন্ধনকারীদের।

তারা মনে করেন, অবিলম্বে ওই ব্যবসায়ীকে আইনের আওতায় না আনা গেলে এতদঞ্চলের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুততম সময়ের মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণ করে মাদকের বিস্তার রোধে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati