1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে চিহ্নিত মাদক কারবারীকে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন ফরিদপুরে মাস্ক পরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো নিষিদ্ধ ছাত্রলীগ বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার
শিরোনাম :
বোয়ালমারীতে চিহ্নিত মাদক কারবারীকে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন ফরিদপুরে মাস্ক পরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো নিষিদ্ধ ছাত্রলীগ বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার

ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন

  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৮ Time View

ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। “ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা” স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বক্তব্য রাখেন।
ফরিদপুরে এ আয়োজনটি জেলা প্রশাসনে ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।
প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
ফরিদপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, দেশের তরুণ প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন ‌শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে এই কর্মসূচি চালু করেন এবং বর্তমান সরকার তার ধারাবাহিকতা বজায় রেখেছে।, এই কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে দেশে বহু প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয়েছে এবং ভবিষ্যতে আরও দক্ষ ক্রীড়াবিদ তৈরি হবে। খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদক ও কুসংস্কার দূর করা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে অভিভাবকদের সন্তানদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়।
এছাড়া ‌আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে এ প্রতিযোগিতা থেকে উঠে আসা খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তিনি বলেন ‌পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল উইং কর্মসূচির মাধ্যমে খেলোয়াড়দের বিদেশে গিয়ে দেশের সুনাম বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে বলেও জানানো হয়। উল্লেখ করে যেতে পারে ‌
দেশের ১০টি বিভাগ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ফরিদপুর জেলা এই প্রতিযোগিতায় সেরা অবস্থান অর্জন করবে। ভালো ফলাফল কারী খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার ঘোষণাও দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকার ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ‌ মোদাররেস আলী ‌ইছা, যুগ্ন আহ্ববায়ক ‌‌ সৈয়দ ‌ জুলফিকার হোসেন জুয়েল
সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টরা উপস্থিত ‌ ছিলেন ।
উদ্বোধনী দিনে কাবাডি ও ফুটবল বালক-বালিকা ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা আগামী ৬ মে পর্যন্ত ফরিদপুর স্টেডিয়ামে চলবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati