1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা
শিরোনাম :

ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত

  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৯৫ Time View

ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুর সদর উপজেলার ১ নং ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি মোঃ শহীদুল ইসলাম মজনুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ তাকে বরখাস্তের নোটিশ জারি করেছে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।

তিনি বলেন, সদর উপজেলার ১ নং ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মজনুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো চেয়ারম্যানকে বরখাস্তের নোটিশ পেয়েছি। এতে তাকে কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না ১০ কার্যদিবসের মধ্যে তার কারণ জানতে চাওয়া হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের কাছে তিনি এর জবাব দেবেন, এরপর জেলা প্রশাসক মহোদয় তা মন্ত্রণালয়ে পাঠালে মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, বরখাস্ত হওয়ায়, চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল মেম্বার ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া রবিবার তিনি জেলা প্রশাসক মহোদয়কে আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় বুঝিয়ে দেবেন।

উল্লেখ্য : গত দুই মেয়াদ ধরে ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন শহীদুল ইসলাম মজনু। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুই হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় করা মামলার অন্যতম আসামি সে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি মজনু। এছাড়াও তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ২০২২ সালের ২৩ জুলাই বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ শহিদুল ইসলাম মজনুকে (৪৭) আটক করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া প্রতিপক্ষকে ফাঁসাতে করা ধর্ষণ মামলায় ২০২২ সালের ১৫ ডিসেম্বর পুলিশের হাতে আটক হয় মজনু। তার নানা অপকর্মের বিরুদ্ধে স্বেচ্ছার হয়ে একাধিকবার তাকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কারের জন্য মানববন্ধন করেন ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati