1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে চিহ্নিত মাদক কারবারীকে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন ফরিদপুরে মাস্ক পরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো নিষিদ্ধ ছাত্রলীগ বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার
শিরোনাম :
বোয়ালমারীতে চিহ্নিত মাদক কারবারীকে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন ফরিদপুরে মাস্ক পরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো নিষিদ্ধ ছাত্রলীগ বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার

মা ২১ দিন বয়সে অন্যত্র চলে যান’ জনতার পিটুনিতে নিহ্ত ট্রাক চালক হান্নানের রেখে যাওয়া ২ বছরের কন্যা মুসলিমার কি হবে

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৬৭ Time View

মা ২১ দিন বয়সে অন্যত্র চলে যান’
জনতার পিটুনিতে নিহ্ত ট্রাক চালক হান্নানের রেখে যাওয়া ২ বছরের কন্যা মুসলিমার কি হবে

বোয়ালমারী  প্রতিনিধি :

জন্মের ২১ দিনের মাথায় মা ছেড়ে চলে যান। আর দুই বছর পেরোতেই জনতার পিটুনিতে প্রাণ হারালেন বাবা। ফলে পুরোপুরি এতিম হয়ে গেল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈরের ছোট্ট শিশু মুসলিমা ইসলাম (২৫ মাস)। এখন তার ভরসা শুধু বৃদ্ধ দাদা-দাদী—যাদের চোখে এখন শোকের পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ।

শনিবার বিকেলে উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে নিহত ট্রাকচালক হান্নান শেখের বাড়িতে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। বাড়িতে শোকের মাতম, স্বজনদের কান্না আর মানুষের ভিড়ের মাঝেই কিছু না বুঝে কখনো দাদীর কোলে, কখনো অন্যের কোলে ঘুরছে মুসলিমা। ফিডারে দুধ খাচ্ছে, আবার হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠছে।

পরিবারের সদস্যরা জানান, মুসলিমার মা আরিফা বেগম তার জন্মের ২১ দিন পর স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যত্র চলে যান। এরপর থেকে দাদা শাহিদ শেখ ও দাদী নার্গিস বেগমই তাকে লালন-পালন করে আসছেন।

দাদী নার্গিস বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মা ২১ দিনেই চলে গেছে, এখন বাপও নাই। আমার মুসলিমার কেউ রইল না। আমি মরে গেলে এই বাচ্চার কী হবে?”

নিহতের বাবা শাহিদ শেখ বলেন, “আমার ছেলে সংসারের একমাত্র উপার্জনকারী ছিল। সে অপরাধ করে থাকলে আইনের হাতে তুলে দেওয়া যেত। কিন্তু গুজব ছড়িয়ে পিটিয়ে মেরে ফেলা হলো। এখন এই বাচ্চার ভবিষ্যৎ কী?”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া এলাকায় দ্রুতগতির একটি ট্রাক কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়—এমন অভিযোগ ছড়িয়ে পড়ে। এরই মধ্যে “ট্রাকটি ২০ জনকে চাপা দিয়েছে” এমন গুজব ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে স্থানীয়রা ইট-ব্লক ফেলে রাস্তা অবরোধ করে ট্রাকটি থামায়। পরে চালক হান্নান শেখকে (৪৫) নামিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাকের দুই হেলপার নাঈম (২২) ও আল-আমিন (২৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া স্থানীয় অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের অভিযোগ, গুজব ছড়িয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে হান্নানকে।

এদিকে স্থানীয়দের একাংশ বলছেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

এ ঘটনায় সবচেয়ে অসহায় হয়ে পড়েছে ছোট্ট মুসলিমা। মা-বাবাহীন এই শিশুটির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় ঘেরা। বৃদ্ধ দাদা-দাদীর পক্ষে কতদিন তার দায়িত্ব বহন করা সম্ভব—তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

স্থানীয়দের দাবি, শিশুটির জন্য সরকারি ও সামাজিক সহায়তা জরুরি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati