1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা
শিরোনাম :

ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলা ‘রাজনৈতিক’ দেখিয়ে প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২৮ Time View

ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলা ‘রাজনৈতিক’ দেখিয়ে প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ  প্রতিনিধি:

ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলা ‘রাজনৈতিক’ দেখিয়ে প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ‌। আজ মঙ্গলবার ‌ সকাল সাড়ে ১১ টায় ‌ ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে। ফরিদপুর ‌ প্রেসক্লাবের সহ সভাপতি ‌ মোঃ আশরাফুজ্জামান দুলালের সভাপতিত্বে ‌ এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ‌ মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় ‌ ‌
উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‌ নিহত মাসুদ রানার ভাই ‌ মোঃ আসাদুজ্জামান ‌। এ সময় উপস্থিত ছিলেন ‌ নিহতের মাতা ‌ হালিমা বেগম, নিহতের স্ত্রী ‌ শাহীন আফরোজ রোজি ‌ কন্যা ‌ মেহেরিবা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সংবাদ সম্মেলনের সাংবাদিকদের জানানো হয় ‌
মাসুদ রানাকে ২০২১ সালের ১৩ এপ্রিল ভাঙ্গা উপজেলার গজারিয়া এলাকায় প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তিনি ১৫ এপ্রিল ভাঙ্গা থানায় ৩৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি জানান, মামলাটি তদন্ত শেষে জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর মো. ফরহাদ হোসেন ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর দণ্ডবিধির ১৪৩/৩০২/২০১/১১৪/৩৪ ধারায় অভিযোগপত্র দাখিল করেন।
পরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করে, যা বর্তমানে চলমান এবং ইতোমধ্যে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি ‌ অভিযোগ মামলার প্রধান আসামি ইমদাদুল হক বাচ্চু ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং অন্যান্য আসামিরাও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত। তারা অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন।
তিনি আরও বলেন, “আমার ভাই দীর্ঘ ১৮ বছর ইতালিতে প্রবাস জীবন কাটানোর পর দেশে এসে অন্যায়ের প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।”
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সম্প্রতি আসামিরা প্রভাব খাটিয়ে মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা হিসেবে দেখিয়ে প্রত্যাহারের তালিকায় অন্তর্ভুক্ত করিয়েছে।
গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে ফরিদপুরের জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এ অবস্থায় তিনি ‌আশঙ্কা ‌ প্রকাশ ‌করে বলেন, আমরা এ থেকে ‌ ন্যায়বিচার থেকে বঞ্চিত হব। পাশাপাশি আমার ছোট ভাই ‌ আসাদুজ্জামানকে মামলাটি তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক মামলা হিসেবে বিবেচনা না করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমার সন্তানের হত্যার বিচার নিশ্চিত করা হোক।”
তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, সত্য তথ্য তুলে ধরে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য।
এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের ‌ সদস্য বৃন্দ ‌ এবং বিভিন্ন ‌ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ‌ উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati