1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার সংবাদ সম্মেলন ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর ও চাকরি বহাল রাখার দাবিতে বিক্ষোভ বোয়ালমারীতে যুবকের লাশ উদ্ধার সন্দেহ ভাজন ৪ আটক ফরিদপুরে এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলা ‘রাজনৈতিক’ দেখিয়ে প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সবজি চাষের শর্তে পাউবোর লিজের জমিতে দোতলা বাড়ি, নোটিশের দেড় বছরেও হয়নি উচ্ছেদ লালবাগে অভিযান: দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফরিদপুরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, ফাঁসির দাবি
শিরোনাম :

ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার সংবাদ সম্মেলন

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯ Time View

ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর প্রেসক্লাবে ভাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০২১ সালের মাসুদ হত্যা মামলায় তাকে ও তার পরিবারকে জড়িয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ এনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইমদাদুল হক বাচ্চু মিয়া। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২১ সালে ভাঙ্গা পৌরসভার গজারিয়া এলাকায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে মাসুদ রানা নিহত হন। ওই হত্যা মামলায় তাকে, তার পরিবারের সদস্য ও সমর্থকদের আসামি করা হয়। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে তার বা তার পরিবারের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, গত ৫ মে ভাঙ্গা পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও তার মা হালিমা বেগম তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এর প্রতিবাদেই তিনি সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য তুলে ধরছেন।
বাচ্চু মিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি গজারিয়া গ্রামের গ্রাম সরকার প্রধান, হামিরদী ইউনিয়নের সদস্য, ভাঙ্গা পৌরসভার কমিশনার ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ও তার পরিবারকে দীর্ঘদিন হয়রানির শিকার হতে হয়েছে। এমনকি তার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মাসুদ হত্যা মামলার বাদী ও সাক্ষীদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি মনে করেন।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মুন্সী, প্রচার সম্পাদক মির্জা ইমরান হোসেন, ভাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ রিজু মিয়া, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক প্রিন্স মাতব্বরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati