1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দিপালীর মরদেহ ফরিদপুরের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার সংবাদ সম্মেলন ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর ও চাকরি বহাল রাখার দাবিতে বিক্ষোভ বোয়ালমারীতে যুবকের লাশ উদ্ধার সন্দেহ ভাজন ৪ আটক ফরিদপুরে এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলা ‘রাজনৈতিক’ দেখিয়ে প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সবজি চাষের শর্তে পাউবোর লিজের জমিতে দোতলা বাড়ি, নোটিশের দেড় বছরেও হয়নি উচ্ছেদ লালবাগে অভিযান: দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
শিরোনাম :

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দিপালীর মরদেহ ফরিদপুরের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন

  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৮ Time View

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দিপালীর মরদেহ ফরিদপুরের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি :

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দিপালীর মরদেহ ফরিদপুরের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ফরিদপুরের চরভদ্রাসনের চর হরিরামপুর ইউনিয়নের চরশালেপুর এলাকায় তাদের বাড়িতে জানাজা শেষে তাদের নিজেদের জমিতে বাবার পাশে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেয় চরভদ্রাসনের সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে সকালে ঢাকা থেকে দিপালীর লাশ বাড়িতে আসলে পরিবার-পরিজনসহ প্রতিবেশীদের কান্নাকাটিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। পরিবারের একমাত্র উপার্জন ক্ষম মেয়েকে হারিয়ে অনেকটাই দিশেহারা পরিবার।

এদিকে গতকাল বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ বহনকারী বিমানটি অবতরণ করে। বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি রাত বারোটার সময় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল লেবাননের বৈরুতে হামরা এলাকায় কফিলের (নিয়োগকর্তা) পরিবারের সঙ্গে অবস্থানকালে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন দিপালী আক্তার। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, ওই ভয়াবহ হামলায় দিপালীর কফিল ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্যও প্রাণ হারান। এরপর সরকারের প্রচেষ্টায় গতকাল রাতে তার লাশটি বাংলাদেশে এসে পৌঁছায়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati