1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে সংবর্ধনা ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিলেন ‌ সংসদ সদস্য ‌ শহিদুল ইসলাম বাবুল বোয়ালমারীতে বাড়ি বিক্রি করে মুদি দোকান : আগুনে দোকান পুড়ে ছাই, সব হারিয়ে নিঃশ্ব ইন্দ্রজিৎ ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ফরিদপুরে টেপাখোলা কালীবাড়ী মন্দিরে ১০১তম বাৎসরিক রক্ষা কালী পূজা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় শিশু শিক্ষার্থীকে পিটিয়ে দাম্ভিকতা শিক্ষকের, তদন্ত শুরু জাতীয় সংসদে বাজেট আলোচনায় বিভিন্ন দিক তুলে ধরলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা মাদ্রাসা পরিচালকের ১০ বছরের সাজা, জমি বেচে ভুক্তভোগীকে দিতে হবে ৭০ হাজার টাকা জরিমানা মধুখালীতে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর আগুনে ভস্মীভূত, প্রায় কোটি টাকার ক্ষতির দাবী
শিরোনাম :

ভাঙ্গায় জমি নিয়ে বিরোধ: আদালতে মামলা, ১৪৪ ধারা জারি

  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫৬ Time View

ভাঙ্গায় জমি নিয়ে বিরোধ: আদালতে মামলা, ১৪৪ ধারা জারি

ভাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামে বাড়ির জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজ্ঞ আদালত ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী আশরাফ মাতুব্বর আদালতে স্থগিতাদেশের আবেদন করলে আদালত এ আদেশ জারি করেন। তবে তার অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষরা এখনও সেখানে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।
মামলার বিবরণ ও বাদী সূত্রে জানা যায়, উপজেলার ৭৭ নম্বর বামনকান্দা মৌজার বিএস ১৬৪ নম্বর খতিয়ানের বিএস ৪৬৩ ও ৪৬৮ নম্বর দাগে ৩৩ শতাংশ এবং বিএস ১৬৬ ও ৪৬৫ নম্বর দাগে ২১ শতাংশসহ মোট ৫৪ শতাংশ জমি তিনি ক্রয়সূত্রে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।
সম্প্রতি প্রতিবেশী নান্নু শেখ, জুয়েল শেখসহ কয়েকজন ওই জমি নিজেদের দাবি করে সেখানে ইট দিয়ে ঘর নির্মাণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন আশরাফ মাতুব্বর। তিনি বলেন, বাধা দিতে গেলে প্রতিপক্ষরা সংঘবদ্ধভাবে তাদের ওপর চড়াও হয়। পরে তারা বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন।
তিনি আরও অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা জারির পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা কার্যকর করলেও প্রতিপক্ষরা নির্দেশনা মানছেন না।
এ বিষয়ে অভিযুক্ত নান্নু শেখ বলেন,
“এটি আমার ক্রয়কৃত সম্পত্তি। বৈধ কাগজপত্রের মাধ্যমে আমি জমিটি ভোগদখল করে আসছি। আদালতের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে।”
তিনি আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ অস্বীকার করেন।
এ ব্যাপারে সরেজমিনে পরিদর্শনকালে ভাঙ্গা থানার এএসআই আজিজুর রহমান জানান, আদালতের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি অব্যাহত রয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati