1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা
শিরোনাম :

ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ

  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৮৩ Time View

ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার অভিযোগে আসামী শাহীন মীর মালতকে যাবজ্জীবন সস্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। আসামির উপস্থিতিতে আদালতে এই রায় ঘোষণা করেন।

সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ)
শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। পরে তাকে পুলিশী প্রহরায় জেল হাজতে নিয়ে যাওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ২৮ জানুয়ারি সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ইজা দুর্গাপুর এলাকায় রাত ৭ টা থেকে ১১ টার মধ্যে যৌতুকের দাবিতে আসামী শাহীন মীর মালত তার স্ত্রী স্মৃতি আক্তার কে গলায় আঘাত করে হত্যা করে। এরপর স্থানীয়রা বিষয়টি নিহতের পিতা মোহাম্মদ ফারুক মাতুব্বর কে জানালে পরিবারের লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার তিনদিন পর নিহতের পিতা বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করে।

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট গোলাম রব্বানী রতন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আদালত আসামী শাহীন মীর মালত কে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সস্রম কারাদন্ডের আদেশ দিয়েছে। এছাড়া পঞ্চাশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে। রাষ্ট্রপক্ষ আদালতের এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে আমরা মনে করি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati