ফরিদপুরে ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরে অযুত এর পক্ষ থেকে গরিব ও অসহায় ১২ শত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
স্বেচ্ছাসেবী সংগঠন অযুত এর সহযোগিতায় এ সময় অন্যান্যদের মধ্যে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর রুবেল, মহানগর কৃষক দলের সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান সিদ্দিক সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “পবিত্র ঈদুল আজহার আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অযুত সবসময় সাধারণ ও মেহনতি মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও উৎসবে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এটা আমি বিশ্বাস করি।”
Leave a Reply